নিউজ

অবশেষে প্রতীক্ষার অবসান! ৮০ হাজার গ্রুপ সি রেলওয়ে কর্মচারীর হবে পদোন্নতি, ঘোষণা রেলমন্ত্রীর

বহুদিনের প্রতীক্ষার অবশেষে হল অবসান। দীর্ঘ সংঘাতের পর রেলওয়ে গ্রুপ সি কর্মচারীদের দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। পদোন্নতি হবে ৮০ হাজার গ্রুপ সি রেলওয়ে কর্মচারীর। এমনটাই সম্প্রতি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এবার থেকে প্রতি বছর পরীক্ষা হবে। এরফলে রেলওয়ে গ্রুপ সি কর্মচারীদের সময়মত পদোন্নতি পেতে কোনো অসুবিধা হবে না।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে গ্রুপ সি এর যোগ্য কর্মীরা পদোন্নতির মাধ্যমে গ্রুপ এ অব্দি যেতে পারেন। এর জন্য থাকবে upsc পরীক্ষা। এছাড়া আগে সুপারভাইজার ক্যাডার (গ্রুপ সি) হিসাবে সর্বোচ্চ বেতন ছিল লেভেল ৬ পর্যন্ত। কিন্তু এবার থেকে বেতন লেভেল ৭,৮ ও ৯ অব্দি যেতে পারে। এতে গ্রুপ সি কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশ লেভেল ৭ থেকে লেভেল ৮ পর্যন্ত যেতে পারবেন। আর লেভেল ৮ থেকে ৯ পর্যন্ত ৪ বছরে নন ফাংশনাল গ্রেডে পদোন্নতি হবে। এই সিস্টেমের ফলে এখনই উপকৃত হবেন ৪০ হাজার গ্রুপ সি সুপারভাইজার ক্যাডার।

আপনাদের জানিয়ে রাখি এই ঘোষণার ফলে রেলওয়ে গ্রুপ সি কর্মচারীদের গড়ে কমপক্ষে ২৫০০ টাকা থেকে ৪০০০ টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এছাড়া রেলওয়ের সিভিল, মেকানিকাল, সিগনাল ও টেলিকম কর্মীরা বছরে ১২ টি করে পাস পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026