সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে সাধারণ মানুষ এমন অনেক দৃশ্যই দেখতে পান, যা হয়তো বাড়িতে বসে কিংবা চট করে দেখা যায় না। যে দৃশ্য দেখলে মানুষ বিস্মিত পর্যন্ত হয়ে যান। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ার পাতায়, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটজনতার অধিকাংশের।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধাকে ইয়ামাহা আর ১৫ বাইকটি চালাতে দেখা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বলা চলে এর আগে কখনোই এমন দৃশ্য দেখেননি অনেকেই। যে বয়সে মানুষ ঠাকুরের নাম-গান করেন কিংবা বাড়িতে বিশ্রামে থাকেন, সেই বয়সেই তিনি নির্ভীকভাবে বাইক চালাচ্ছেন। এই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। উল্লেখ্য, শাড়ি পড়েই বাইক চালিয়েছেন এই বৃদ্ধা, আর এমন দৃশ্য ক্যামেরাবন্দি না করাটাই মুর্খামি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতে না হতেই নিমেষে পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে। রইল সেই ভিডিওই।
বলাই বাহুল্য,এমন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটজনতার। এমন বয়সে এমন কান্ড ঘটাতে পারেন ক’জন? সকলের মনে বিস্ময়ের সৃষ্টি করেছেন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে। অবশ্য তার প্রকাশ ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই পাওয়া যাবে। আপাতত এই ভিডিও নেটজনতার একাংশের মাঝে ভাইরাল হওয়ার পর থেকেই চর্চা চলছে, যা নিঃসন্দেহে খুবই স্বাভাবিক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…