ভাইরাল & ভিডিও

Bizarre: লটারি জিতে বিক্রেতাকে পুরস্কারের অর্ধেক দিলেন বৃদ্ধা, দেখে অবাক বিক্রেতা! ভাইরাল ভিডিও

লটারিতে পুরস্কারের টাকা দোকানের ক্যাশিয়ারের সঙ্গে ভাগ করলেন বৃদ্ধা। শনিবার সকাল থেকে ইনস্টাগ্রামে হঠাৎ করে ভাইরাল হয়েছে এমনই এক মিষ্টি ভিডিয়ো। আর সেই বৃদ্ধার মহিলার দেওয়া টাকা গ্রহণের পর কার্যত আপ্লুত দেখাল ওই ক্যাশিয়ারকে। ইনস্টাগ্রাম একজন ব্যবহারকারী হেইডি ফরেস্ট এই ভিডিয়োটি পোস্ট করেছেন। তিনি ক্যপাশানে জানান, বৃদ্ধা তাঁর ঠাকুমা। নাম মেরিয়ন ফরেস্ট। ‘অন্য ধাতুতে গড়া,’।

৮৬ বছর বয়সী বৃদ্ধা মেরিয়ন চলতি সপ্তাহের শুরুতে একটি দোকানে গিয়েছিলেন কিছু জিনিসপত্র কিনতে। সেখানকার ক্যাশিয়ার তাঁকে এই লটারির টিকিট কিনতে উৎসাহিত করেন। প্রথম পুরস্কার ছিল ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় গিয়ে দাঁড়ায় পৌনে চার কোটি টাকা। আর ওই কর্মীর অনুরোধে মেরিয়ন একটি লটারি টিকিট কেনেন। সেই সঙ্গে তিনি এটাও বলেন, ‘ঠিক আছে নিলাম একটা। আর শোনো, আমি যদি জিতি তবে আমি তোমার কথাও ভুলব না!’

মেরিয়ন তাঁর কথা রাখলেন। যদিও প্রথম পুরস্কার পাননি। ৩০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ হাজার টাকা জেতেন তিনি। আর সেই টাকার অর্ধেক ক্যাশিয়ারের সঙ্গে ভাগ করে নেন তিনি। সেই সঙ্গে তাঁকে বেলুন এবং ‘WALTER WON’ লেখা একটি খামও দেন।এ র পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না এক্কেবারেজ টিকিট বিক্রেতা। কারণ সেই খাম খুলে দেখে লটারির অর্ধেক টাকা। টাকার অঙ্ক যাই হোক তবু মারিয়ন নিজের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি । কথা রেখেছেন। বৃদ্ধার সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে। আর তাঁর এই উদারতা এবং প্রতিশ্রুতিকে কুর্নিশ জানাচ্ছেন নেটনাগরিকরা। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026