সম্প্রতি গাড়িচালক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাই কোর্ট। অষ্টমশ্রেণি পাশেই মিলবে হাইকোর্টে চাকরি। চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হলেও কাজে দক্ষতার ভিত্তিতে পরবর্তীতে স্থায়ী হিসাবে নিয়োগ করা হতে পারে।
আবেদনকারীর যোগ্যতা প্রার্থীকে হতে হবে অষ্টম শ্রেণি পাশ, আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিভিন্ন ধরনের গাড়ি চালানো জানতে হবে। অটোমোবাইল মেকানিকজম সম্পর্কে জ্ঞান আবশ্যক।
আবেদনের ঠিকানা : বায়োডেটা পাঠাতে হবে এই ঠিকানায় – দ্য রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট, ৩ এসপ্ল্যানেড রো(ওয়েস্ট), কলকাতা-৭০০০০১। আবেদনপত্রের জন্য অবশ্যই ২৫ সেন্টিমিটার x ১১ সেন্টিমিটারের একটি নিজের সই করা খাম পাঠাতে হবে।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ফাঁস রুখতে নয়া সিদ্ধান্ত
আবেদন ফি : আবেদনের জন্য সাধারণ (General) প্রার্থীদের ৩০০ টাকা এবং তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি জমা দিতে হবে।
পরীক্ষা পদ্ধতি : গাড়ি চালানোর পরীক্ষার মাধ্যমেই কর্মী বাছাই হবে।
বেতন : বেতন প্রতি মাসে ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকা পর্যন্ত।
বিশদ জানতে ওয়েবসাইটটি হল- www.calcuttahighcourt.gov.in
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…