ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

8th Pay Commission: বড় আপডেট! নতুন বেতন কমিশন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, নতুন বছরে সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মচারীরা

কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই তাদের জন্য একটা নতুন সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সপ্তম পে কমিশনের পর এবারে অষ্টম পে কমিশন আসতে পারে। নতুন বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা এবং মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই নতুন ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে কর্মচারী এবং পেনশনভোগীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এই অষ্টম বেতন কমিশন নিয়ে। এক মাসে টানা দ্বিতীয় বারের মতো সরকারি কর্মচারীরা দাবি করছেন বেতন কমিশনের বিষয়ে সরকারকে নিজের পরিস্থিতি স্পষ্ট করতে হবে। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে বড়সড় বৃদ্ধি দেখা যেতে পারে। এতদিন অষ্টম বেতন কমিশন আসবে না বলেই জানা যাচ্ছিল। তবে এবারে ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে। বেতন কমিশনের প্রস্তুতি চলছে বলে খবর। যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিতকরণ বার্তা পাঠানো হয়নি। সরকার এই দিকে নজর দিচ্ছে বলে সরকারি সূত্রের খবর।

যদি সূত্র মারফত জানা যায়, তাহলে ২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবং সেই কারণেই কর্মীদের অষ্টম বেতন কমিশন উপহার দিতে পারে সরকার। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে কর্মচারীরা দারুণ সুবিধা পেতে চলেছেন। সরকার পে কমিশনের জন্য কোন প্যানেল গঠনের প্রয়োজন হবে না বলেই মনে করছে। বরং বেতন কমিশনের মধ্যে বেতন সংশোধনের একটা নতুন ফর্মুলা আনতে চলেছে সরকার। এই নিয়ে এখন বিবেচনা চলছে। সূত্রের খবর, আগামী দেড় বছরের মধ্যে এই অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর থেকে শুরু করে আরো অনেক কিছুই পরিবর্তন হবে অষ্টম বেতন কমিশনে।

এবার প্রশ্নটা হল বেতন কত টাকা বাড়বে। সপ্তম বেতন কমিশনের তুলনায় অষ্টম বেতন কমিশনে কর্মীদের জন্য বেতন অনেকটা বাড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে কর্মচারীদের বেতনের সবথেকে বড় উল্লম্ফন হবে এই অষ্টম বেতন কমিশনে। কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ গুণ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কর্মীদের মূল বেতন ৪৪.৪৪ শতাংশ বৃদ্ধি পাবে.

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026