নিউজ

8th Pay Commission: সুখবর পেলেন কেন্দ্রীয় কর্মীরা! অষ্টম বেতন কমিশনের নতুন আপডেট

কেন্দ্রীয় সরকার সব সময় ভারতের সাধারণ কর্মীদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। তারা মাঝে মধ্যেই এমন কিছু সুখবর মানুষদের দিয়ে থাকে, যা শুনলে তারা রীতিমতো আমোদিত হয়ে উঠতে পারেন। এবারে সেরকম একটি খবর চলে এলো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। সারা দেশের কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। সম্প্রতি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বাড়িয়ে একটি বড় উপহার দিয়েছে মোদী সরকার। এরপর অষ্টম বেতন কমিশন আমল হলে ব্যাপক খুশি হবেন সরকারি কর্মচারীরা।

বেশ কিছু রিপোর্ট অনুসারে মোদী সরকার খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন নিয়ে আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে, তার পরেই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। সপ্তম বেতন কমিশন শেষবার ২০১৬ সালে কার্যকর হয়েছিল। তবে পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে সরকার কিছু অফিসিয়ালি জানায়নি। কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

অষ্টম বেতন কমিশন তৈরি হলে ব্যাপক লাভবান হবেন কর্মচারীরা। এর পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানের ২.৬০ গুন ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ৩ গুন করা হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ৩ গুণ বাড়ানো হয়, তাহলে মূল ন্যূনতম বেতন ৮০০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী, বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026