নিউজ

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, এই পরিকল্পনা রয়েছে সরকারের

বছরের শেষে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৪% বৃদ্ধি পেয়েছিল। আর সেইসাথে শোনা যাচ্ছিল যে বাম্পার অফারের মত এই কর্মচারীদের জন্য চালু হবে অষ্টম বেতন কমিশন। এই অষ্টম বেতন কমিশনকে লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাতিয়ার বলেও দাবি করা হয়েছিল। অষ্টম বেতন কমিশন শুরু হলে কর্মচারীদের বেসিক বেতন একধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়ে যেত। কবে গঠন হবে এই অষ্টম বেতন কমিশন, এই নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সত্যিই কি লোকসভা নির্বাচনের আগে শুরু হবে অষ্টম বেতন কমিশন? সরকার কি নিজের এত ব্যয় বাড়াতে চাইবে? সম্প্রতি সবকিছুর উত্তর দিয়েছেন অর্থসচিব টি.ভি. সোমনাথন। কি বলেছেন তিনি? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে অষ্টম বেতন কমিশন গঠনের সম্ভাবনা কম বলে জানিয়েছেন অর্থসচিব টি.ভি. সোমনাথন। তিনি বলেন, “অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এখনও কোনও পরিকল্পনা নেই। এই বিষয়ে কিছু নির্ধারিত হয়নি।” অষ্টম বেতন কমিশন গঠন হলে সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনের পরিমাণ বাড়বে। এতে সরকারের ব্যয়ও বাড়বে। তাই, সরকার অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ নিচ্ছে।

এদিকে, নতুন প্যাকেজের উপর নজর কেন্দ্রীভূত করছে সরকার। অর্থ সচিব জানান, “আমরা সকল পক্ষের সাথে আলোচনা করেছি এবং আমরা শীঘ্রই রিপোর্ট জমা দেব।” সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, পেনশনের পরিমাণ বাড়ানো, ছুটির সুবিধা বৃদ্ধিসহ বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। এই কমিশনের সুপারিশগুলো ২০২০ সালের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে. ভবিষ্যতে অষ্টম বেতন কমিশন গঠিত হবে কিনা, তা এখনই বলা মুশকিল। তবে, সরকারি কর্মচারীদের দাবি মেনে সরকার যদি অষ্টম বেতন কমিশন গঠন করে, তাহলে তা সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুযোগ হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026