সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের প্রতিনিধিরা অষ্টম পে কমিশনের চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৬৫ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮ করার প্রস্তাবও সামনে এসেছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এন্ট্রি-লেভেল বেসিক পে ১৮,০০০ টাকা। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, বর্তমান মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বেতন বাড়িয়ে ৬৫,০০০ টাকা করা হোক। একইসঙ্গে সপ্তম পে কমিশনে থাকা ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে বেতন নির্ধারণে পরিবারের জন্য ৩ সদস্যের হিসাব ধরা হয়। তবে সংগঠনের দাবি, এখনকার পরিস্থিতিতে সেটিকে ৫টি কনজাম্পশন ইউনিট হিসেবে বিবেচনা করা উচিত। এতে কর্মচারীদের প্রকৃত খরচের প্রতিফলন আরও ভালভাবে ধরা পড়বে বলে মত তাদের।
প্রতিনিধিদের তরফে বলা হয়েছে, প্রতি ডিএ রিভিশনে ন্যূনতম ৪ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং ডিএ ৫০ শতাংশে পৌঁছালে তা স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সঙ্গে যুক্ত করতে হবে। পাশাপাশি ডিএ-র সঙ্গে এইচআরএ-এর সংযোগ বাতিলের প্রস্তাবও দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এক্স (X), ওয়াই (Y) এবং জেড (Z) ক্যাটাগরির শহরে যথাক্রমে ৩৬%, ২৪% এবং ১২% হারে এইচআরএ নির্ধারণ করা উচিত।
ক্রমবর্ধমান জ্বালানির দাম ও যাতায়াত খরচের কথা মাথায় রেখে বর্তমান ট্রাভেল অ্যালাউন্স বা যাতায়াত ভাতা ২.৫ গুণ বাড়ানোর দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বার্ষিক ইনক্রিমেন্টের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এছাড়া সংশোধিত বেসিক পে পরবর্তী ১,০০০ টাকার গুণিতকে রাউন্ড-অফ করার প্রস্তাব রাখা হয়েছে।
জাতীয় পেনশন সিস্টেম বা এনপিএসের আওতায় থাকা প্রায় ৮৫ লক্ষ কর্মচারীর জন্য পুরনো পেনশন স্কিম বা ওপিএস ফিরিয়ে আনার দাবিও জোরালোভাবে তোলা হয়েছে। সংগঠনের দাবি, অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করা জরুরি।
বর্তমান ১২-২৪-২৬ স্কিমের বদলে শিক্ষকদের জন্য ১০, ২০ এবং ৩০ বছরের ক্যারিয়ার প্রগ্রেশন স্কিম চালুর দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি উপজাতীয়, পেসা ও নকশাল অধ্যুষিত এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ইনসেন্টিভ ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…