রাজ্যে ২১ এর মধ্যেই গড়তে হবে নতুন সরকার। তার মানে হাতে নেই বেশি সময়। সেই কথা ভেবেই এইবার প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। আগামী সোমবার অর্থাৎ ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডাকা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বৈঠকটি ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
সূত্র হতে জানা গিয়েছে যে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে ভোটের তালিকায় নাম তোলার কাজ। ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধনীর কাজ। তবে তার আগেই খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে বলেও জানা গিয়েছে। জানুয়ারি পর্যন্ত চলবে নাম তোলা, বাদ দেওয়া এবং শুনানি পক্রিয়ার কাজ। অনুমান করা হচ্ছে, ফেব্রুয়ারিতেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটের তালিকা। তার পরেই প্রকাশ পেতে পারে ভোটের সূচি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তার আগেই কমিশন চাইছে সর্বদল বৈঠকের মাধ্যমে দলগুলির মতামত শুনে নিতে। প্রতিবারই বিশেষ সংশোধনীর আগে দলগুলির মত নেয় কমিশন। তবে এইবার পরিস্থিতি আলাদা। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনার প্রধান বিষয়বস্তু হতে চলেছে করোনা কালে সঠিক ভাবে ভোট সম্পূর্ণ করার পদ্ধতি নির্ধারণ। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও। আগামী বছর কেবল পশ্চিমবঙ্গে ই নয়,বিধানসভা ভোট হতে চলেছে অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও। তবে বিহার ভোটের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের নির্বাচন কমিশন । সেই ভোটের ওপর নির্ভর করবে অনেক কিছুই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…