সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পেয়ে যান ৯ হাজার টাকা, জানুন কিভাবে করবেন মাসিক আয়

পোস্ট অফিস একটি নিরাপদ এবং স্থির আয়ের একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বর্তমানে। ভারতের বহু মানুষ এখন পোস্ট অফিসের মাধ্যমে প্রতি মাসে ভালো টাকা উপার্জন করে থাকেন। পোস্ট অফিসে প্রকল্পগুলি এতটাই ভালো হয় যে পোস্ট অফিস আপনাকে প্রতিমাসে ভালো টাকা রোজগার করার সুযোগ করে দেয় তাও আবার বাড়িতে বসেই। পোস্ট অফিসের সব থেকে উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে একটি হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প। এই মাসিক আয় প্রকল্প আপনার জন্য একটা দুর্দান্ত ফিট হতে পারে, যদি আপনি আকর্ষণীয় সুদের হার চান এবং তার সাথেই চান সরকারি আর্থিক স্থিতিশীলতা। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম আপনার সঞ্চয়কে একটা নির্ভরযোগ্য মাসিক আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন সরকার সমর্থিত প্রকল্পের ব্যাপারে বিস্তারিতভাবে।

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প

১. যদি আপনি পোস্ট অফিসে মাসিক আয় প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক হাজার টাকার গুণিতকে বিনিয়োগ করতে হবে। একক একাউন্টে সর্বাধিক আপনি ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং যৌথ একাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

২. আপনি যদি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পরে আপনার প্রকল্প পরিপক্ক হবে।

৩. একজন আমানতকারী এই প্রকল্পের অধীনে একটির বেশি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।

৪. আমার হাতে বিনিয়োগ করার এক বছরের আগে যদি আপনি টাকা তুলে নেন ও অ্যাকাউন্ট বন্ধ করে দেন তাহলে দুই শতাংশ কেটে নেওয়া হবে। অন্যদিকে তিন বছরের মেয়াদ শেষ হবার আগে আপনি যদি একাউন্ট বন্ধ করে দেন তাহলে কিন্তু এক শতাংশ টাকা কেটে নেওয়া হবে।

৫. পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে আপনি ৭.৪ শতাংশ হারে প্রতি মাসে সুদ পেয়ে যান।

৬. সুদের হিসাবের ব্যাপারে কথা বলতে গেলে যদি আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতিমাসে আপনি ৩,০৮৩.৩৩ টাকা করে পেয়ে যাবেন। ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনার মাসিক আয় হবে ৫,৫৫০ টাকা। ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনার প্রতি মাসে আয় হবে ৯,২৫০ টাকা। এই রিটার্নগুলি বিনিয়োগের মেয়াদের জন্য স্থির করা হয়, যা হলো পাঁচ বছর। যদি আপনি এই প্রকল্পের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।

BharatBarta Desk

Recent Posts

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026

ভোটার তালিকায় বড় ছাঁটাই! রাজ্যে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম—চাঞ্চল্য ছড়াল রিপোর্টে

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার…

April 7, 2026