নিউজ

এক দিনে ভারতে করোনা সংক্রমণ প্রায় ৯০ হাজার

ভারত : ভারতে আজ করোনা সংক্রমণের হার সংক্রমণ ফের ৯০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ।  ব্রাজিল এবং আমেরিকারকে যে কোন মুহূর্তে পেছনে ফেলে দেবে। মঙ্গলবার দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৩ জনের। বুধবার একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১,১১৫ জনের। রেকর্ড হারে করোনা সংক্রমণে দুদিন আগেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত।

তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। সোমবার থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি সপ্তাহের সোমবার ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের  মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য বলছে, একদিনের সর্বাধিক সংক্রমণের নিরিখে বিশ্বে প্রায় এক মাস ধরে শীর্ষে রয়েছে ভারত। গতকাল ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭ জন। গত দুদিনে মৃত্যু হয়েছিলো আরও ১১৩৩ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছিলো ৭২,৭৭৫। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫০ জন।

কিন্তু এসবের মাঝে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯,৭০৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, ৪৩,৭০,১২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪,৮৯৪ জন। চিকিত্‍‌সাধীন রয়েছেন ৮,৯৭,৩৯৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩,৯৮,৮৪৪ জন। এখনও পর্যন্ত ভারতে  ৪ কোটিরও বেশি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততোই খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছে ভারত।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026