৯০-এর দশকের অভিনেত্রী মৃণাল কুলকার্নির চেহারা পুরো বদলে গেছে, দেখুন তার লেটেস্ট ছবি

একটা সময় ভারতের টেলিভিশন জগতের পর্দায় জনপ্রিয়তার শিখরে ছিল সোনপরী নামের একটি ধারাবাহিক। এই ধারাবাহিকটি সেই যুগের বাচ্চাদের কাছে ছিল অমোঘ আকর্ষণের জায়গা। এই ধারাবাহিকে সোনা আন্টি ছিলেন প্রধান চরিত্র। মূলত তাকে ঘিরেই এই ধারাবাহিকের গল্প আবর্তন করতো। সেই যুগে সোনা আন্টি ছিলেন বাচ্চাদের সবথেকে পছন্দের একজন মানুষ। কিন্তু এই ধারাবাহিক শেষ হওয়ার পরে এই সোনা আন্টিকে আর বেশি কোথাও দেখা যায়নি। কালক্রমে অনেক ধারাবাহিকও দখল করে নিয়েছিল সেই জায়গা। ফলে এই ধারাবাহিকের সাথে সাথেই হারিয়ে যান এই ধারাবাহিকের প্রধান চরিত্র সোনা আন্টি।

আপনাদের জানিয়ে রাখি, এই সোনা আন্টি চরিত্রে যে অভিনেত্রী অভিনয় করেছিলেন তার নাম ছিল মৃণাল কুলকার্নি। পরবর্তীতে আমরা তাকে একটি জনপ্রিয় বিউটি প্রোডাক্ট ব্র্যান্ড ভিকোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেও দেখেছিলাম। আদতে তিনি হলেন একজন মারাঠি অভিনেত্রী এবং বহু বছর ধরেই তিনি মারাঠি ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন। মারাঠি টিভি শো স্বামীতে তার অভিনয় চরম প্রশংসিত হয়। সেখানে পেশোয়া মাধবরাও এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এছাড়াও মারাঠি ইন্ডাস্ট্রিতে শ্রীকান্ত দ্য গ্রেট মারাঠা, হাসরাতেন, দ্রৌপদী, মীরাবাই, টিচার, খেলা এবং স্পর্শ ‘ ইত্যাদি টিভি শোতে অভিনয় করেন। বলি দুনিয়ার কিছু ধারাবাহিকেও তার অভিনয় প্রশংসা পায়। তবে, আপনারা জেনে অবাক হবেন, টিভি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মৃণাল কুলকার্নি, কখনো নিজের জীবনে অভিনেত্রী হতেই চাননি। পুনে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী গ্রহণ করে তিনি দর্শনশাস্ত্র নিয়ে পিএইচডি করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়েই তার কাছে চলে আসে অভিনয়ের অফার।

সেই অফার তিনি অস্বীকার করতে পারেননি। তারপর থেকেই তিনি চলে আসেন গ্ল্যামার দুনিয়ায়। একাধিক ধারাবাহিকে অভিনয় করে তিনি হয়ে ওঠেন সেই যুগের নামজাদা একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে পরিচালনার কাজও করেছেন। তাঁর পরিচালিত ছবি ‘ তি এবং তি এবং ফরজান্দ’ সিনেমাহলে হিট হয়েছিল। এছাড়াও মেড ইন চায়না, কুছ মিঠা হো যায়ে, হাম দিওয়ানা দিল এর মত সিনেমাতেও অভিনয় করেছেন বলি দুনিয়ায়। তবে এখন, তিনি আগের মত আর দেখতে নেই। বহু বছর সিনেমা জগৎ থেকে দূরে থাকার পরে কিছুদিন আগে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026