প্রায় সাড়ে সাত মাস ধরে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে গত বুধবার ট্রেন পরিষেবা চালু হয়েছে। কিন্তু এই করোনা পরিস্থিতিতে অফিস টাইমে ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় সংশ্লিষ্ট মহলের কপালে ভাঁজ ফেলেছে। ভিড়ে ঠাসাঠাসি করে ট্রেনে উঠতে গিয়ে শিকেয় উঠেছে সোশ্যাল ডিসটেন্স। কোভিড প্রটোকল মেনে চলা দৃশ্য খুব একটা দেখা যায়নি। ভিড় এড়াতে যাত্রীরা সরকারের কাছে আরও ট্রেনের দাবি করে। এমনকি একই সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এরপরই রেল রাজ্য আবার বৈঠক করলো। সেই বৈঠকে তারা অফিস টাইমে আরো বেশি ট্রেন চালানোর ঘোষণা করেছে আজকে।
মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রেন চলা শুরু হয়ে গেছে সেটা খুবই ভালো কথা। কিন্তু ভিড় হলে সংক্রমণ অনেকটা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাই তিনি রেলকে অনুরোধ করেছেন যাতে অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানো যায়।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে রেল ও রাজ্য বৈঠক করে ভবানী ভবনে। বৈঠকে রাজ্যের তরফ থেকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরিবহন সচিব রাজেশ সিনহা ও স্বরাষ্ট্রসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে রেলের তরফে উপস্থিত ছিলেন বিভিন্ন রেলের আধিকারিক ও তার সাথে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা।
গতকালের বৈঠকে রেল রাজ্যের কথা মেনে নেয়। তারা এরপর থেকে অফিস টাইমে ৯৫ শতাংশ ট্রেন চালানোর ঘোষণা করেন। আগে এই সংখ্যা ছিল ৮৪ শতাংশ। অফিস টাইমে ট্রেনের সংখ্যা না বাড়ালে ভিড় আরো বাড়ত। আর ভিড় বাড়লে করোনা সংক্রমনের সম্ভাবনা অনেকটা বাড়তে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল রাজ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…