নিউজ

দেশজুড়ে ৯৬০ টি ট্রেনে তৈরি হল আইসোলেশন কোচ, করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ রেলের

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য আরও ৯৬০ টি কোচ দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এই ৯৬০ টি কোচ দেওয়া হবে দিল্লি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে। এই রাজ্য গুলির মধ্যে দিল্লিতে দেওয়া হবে সবচেয়ে বেশি কোচ। ৫০৬ টি কোচ দেওয়া হবে শুধুমাত্র দিল্লিতে। উত্তরপ্রদেশে দেওয়া হবে ৩৭২ টি, তেলেঙ্গানায় ৬০ টি, অন্ধ্রপ্রদেশে ২০ টি এবং মধ্যপ্রদেশে ৫ টি কোচ দেওয়া হবে।

গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, আইসোলেশনের জন্য দিল্লিতে জুলাইয়ের শেষ পর্যন্ত দেড় লক্ষ বেড প্রয়োজন। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রেলের তরফে ৫০০ টি কোচ দিল্লিতে দেওয়া হবে। সমস্ত কোচ মিলিয়ে মোট ৮০০০ বেড থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছিলেন, সরকার দিল্লির বিভিন্ন স্টেডিয়াম, হোটেল, বড় হল গুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার চেষ্টা করছে। দিল্লিকে দেওয়া এই ৫০০ টি আইসোলেশন কোচ দিল্লির নয়টি বিভিন্ন স্টেশনে রাখা থাকবে, যার মধ্যে শুধুমাত্র আনন্দ বিহার স্টেশনেই থাকবে ২৬৭ টি।

রেল মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই আইসোলেশন কোচ গুলি সংশ্লিষ্ট রাজ্যের চিফ মেডিক্যাল অফিসারের তত্ত্বাবধানে থাকবে এবং তারাই প্রয়োজনীয় চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করবে। রেলের তরফে এখনো পর্যন্ত সারা দেশে ৫,২৩১ টি কোচ আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশেও পাঠানো হবে আইসোলেশন কোচ। উত্তরপ্রদেশে পাঠানো ৩৭২ টি কোচ লখনউ, বারাণসী, ভাদোহি, ফৈজাবাদ, এবং সাহারানপুর সহ ২৩ টি স্থানে রাখা হবে। মধ্যপ্রদেশে পাঠানো ৫ টি কোচই গোয়ালিয়রে রাখা হবে। অন্ধ্রপ্রদেশে পাঠানো ২০ টি কোচ বিজয়ওয়াড়ায় এবং তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ, কাচগুদা এবং আদিলাবাদে ৬০ টি কোচ রাখা হবে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026