Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কখনো দোলনায়, আবার কখনো জলপ্রপাতের নিচে রোমান্সে মত্ত নিরহুয়া ও মধু শর্মা, ভিডিও ভাইরাল

Updated :  Monday, February 20, 2023 1:27 PM

বর্তমান যুগে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। ভোজপুরি ইন্ডাস্ট্রির উন্নতির সাথে সাথে ভোজপুরি তারকাদের জনপ্রিয়তা বাড়ছে দর্শকদের মধ্যে।

বেশ কিছুদিন ধরে ইন্টারনেট দুনিয়াতে হইচই ফেলেছে একটি ভোজপুরি ভিডিও যাতে রয়েছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া এবং লাস্যময়ী অভিনেত্রী মধু শর্মা। এই ভাইরাল ভিডিওতে নিরাহুয়া ও মধু শর্মাকে একে অপরের প্রেমে হারিয়ে যেতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে স্বামী স্ত্রী নিরহুয়া এবং মধু শর্মা। মধু শর্মা তার স্বামীর জন্য করবা চৌথ পালন করছেন এবং স্ত্রীকে ভালোবাসায় জল খাইয়ে দিচ্ছেন নিরাহুয়া। এই জুটিকে খুবই মিষ্টি দেখতে লাগছিল এবং তাদেরকে কেমিস্ট্রি পছন্দ হয়েছে নেটনাগরিকদের।

এই ভোজপুরি ভিডিওটি মুহূর্তের মধ্যে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। লাখ লাখ মানুষ ভিডিওটি ইতিমধ্যেই দেখে নিয়েছেন। কালো শাড়িতে মধু শর্মাকে দেখে প্রেমে পড়েছেন প্রচুর যুবক। ভাইরাল হওয়া গানটির নাম ‘ধীরে ধীরে সে দিল মে’। এই গানটি গুলামি সিনেমায় রয়েছে। ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে ওয়েব মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটিতে নিরহুয়া এবং মধু শর্মা কখনও জলপ্রপাতের নীচে, কখনও দোলনায় রোমান্স করছেন। এই ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই তিন লাখের বেশি মানুষ দেখে নিয়েছেন।