Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কার্বন নির্গমণ কমিয়ে ‘গ্রিন’ হতে চলেছে ভারতীয় রেল, টুইট করলেন রেলমন্ত্রী

Updated :  Thursday, August 27, 2020 11:23 AM

নয়াদিল্লি : আগামী এক দশকের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে শূন্য মাত্রায় নিয়ে আসার লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইট করে এ কথা জানিয়েছেন।

রেলমন্ত্রী টুইটে লিখেছেন, ‘২০৩০-এর মধ্যে আমাদের নেট-জিরো রেলওয়ে হবে। ভারতীয় রেলের কার্বন নিঃসরণ শূন্য হয়ে যাবে।’ তিনি আরও লিখেছেন, ‘প্রতি বছর ৮০০ কোটি যাত্রী ও ১২০ কোটি টন পণ্য পরিবহণ করে ভারতীয় রেল। পৃথিবীতে প্রথম এই বিরাট পরিধির রেলওয়ে সম্পূর্ণ ভাবে ‘গ্রিন’ হয়ে উঠবে।’

‌ক্রমাঙ্কের দিক থেকে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ বৃহত্তম। আমেরিকা, রাশিয়া ও চিনের পরই রয়েছে ভারত। ভারতে মোট ৬৭ হাজার ৩৬৮ কিলোমিটার দীর্ঘ রেলপথে রয়েছে ৭ হাজার ৩০০টি স্টেশন। নীতি আয়োগের রিপোর্ট অনুসারে, ২০১৪-তে ভারতীয় রেল কার্বন নিঃসরণ করেছিল ৬৮ লক্ষ ৪০ হাজার টন। এই কার্বন নিঃসরণকেই কমিয়ে আনতে চাইছে রেল।

কার্বন নিঃসরণ কমাতে ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে সম্পূর্ণ ভাবে বৈদ্যুতিক ব্যবস্থায় যেতে হবে রেলকে। এ ব্যাপারে রেলমন্ত্রী পীষূষ গয়াল বলেছেন, ‘‘২০২৩-এর ডিসেম্বরের মধ্যে ভারতীয় রেল ১০০ শতাংশ বৈদ্যুতিক হয়ে উঠবে। বিশ্বে প্রথম এত বড় মাপের রেল পরিষেবা পুরোপুরি ভাবে ইলেকট্রিক নির্ভর হবে।’’ গত বছরই কয়লা ও ডিজেল নির্ভরতা কমিয়ে রেলের বৈদ্যুতিকরণের পথে হাঁটার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিলেন রেলমন্ত্রী। সে পথেই যে হাঁটা হচ্ছে, এ দিন তা বুঝিয়ে দিলেন রেলমন্ত্রী।বৈদ্যুতিন ব্যবস্থা চালু হলে ট্রেনের গড় গতি ১০ থেকে ১৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন রেল বোর্ডের এক সিনিয়র অফিসার।