টেক্সাস: গোটা বিশ্ব যখন করোনা মোকাবিলার জন্য ওষুধ এবং ভ্যাকসিন তৈরিতে রাতের ঘুম ছুটে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, ঠিক তখন মাত্র চৌদ্দ বছর বয়সের এক ভারতীয় বংশোদ্ভূত কন্যা করোনার চিকিৎসা পদ্ধতির সম্ভাব্য ওষুধ বাতলালো। কার্যত তার কাছেই আলো খুঁজছে গোটা বিশ্ব। এই নাবালিকার নাম অনিকা চেবরোলু। ভারতীয় বংশোদ্ভূত এই নাবালিকা টেক্সাসের বাসিন্দা। এই নাবালিকা এক যৌগ আবিষ্কার করেছে, যা মুক্তি দেবে করোনার হাত থেকে।
নিজের আবিষ্কার সম্পর্কে অনিকা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি একটা যৌগ আবিষ্কার করেছি। এই সিসার যৌগ কোভিড স্পাইক প্রোটিনের সঙ্গে যুক্ত হলে প্রোটিনটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।” তবে প্রথমে অনিকা তার এই গবেষণা চালাচ্ছিল ইনফ্লুয়েঞ্জাকে কাবু করার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা যেভাবে গোটা বিশ্বের মতো আমেরিকাতেও থাবা বসিয়েছে, তার ফলে নিজের গবেষণার অভিমুখ বদলে ফেলে সে। পরবর্তীকালে তার গবেষণা করোনা মোকাবিলার ক্ষেত্রে এগিয়ে যায় এবং তা সম্পন্ন হওয়ার পর সেই আবিষ্কার সর্বসমক্ষে প্রকাশ করা হল।
করোনা মোকাবিলার ক্ষেত্রেই যে গবেষণা করেছে অনিকা, তার জন্য এই নাবালিকাকে পুরষ্কার হিসেবে ২০২০ থ্রিএম ইয়ং সাইন্টিস্ট চ্যালেঞ্জের পক্ষ থেকে ২৫ হাজার ডলার অর্থপুরস্কার। ভারতীয় কন্যার এই আবিষ্কারকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…