ভয়ানক দৃশ্য! ১৫ ফুটের বিশালাকার কিং কোবরা উদ্ধার তামিলনাড়ুতে
জঙ্গল নয়, খোদ গ্রামের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এক বিশালাকৃতির সাপ। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। ভয়ঙ্কর সেই কিং কোবরাকে দেখে আতঙ্কিত না হওয়ার উপায়ও নেই যেন। এই সাপের নাম শুনলেই তো আতঙ্কিত হয়ে পড়ে সকলে। সেই সাপকে চোখের সামনে দেখতে পেয়ে হুড়োহুড়ি পড়ে যায় গ্রামে। ১৫ ফুট লম্বা এই কিং কোবরার মুখোমুখি হলে যে কোন সময় অঘটন ঘটতে পারে। তাই আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেয় বন দপ্তরে।
অবশ্য, কোন অঘটন ঘটার আগেই গ্রামে এসে হাজির হয় বন দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে নিজের বশে আনেন তারা। এরপর সেটিকে একটি ড্রামে ঢুকিয়ে দেওয়া হয়। খুব সহজ ছিল না কাজটি। ১৫ ফুট লম্বা এই কিং কোবরার শক্তির সঙ্গে রীতিমতো লড়াই করে তাকে ড্রামে বন্দি করা হয়। এরপর তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল থেকে বেরিয়েই সাপটি গ্রামে ঢুকে পড়েছিল।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এই বিশালাকার কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নরসিপুরম এলাকার থোন্ডামুথুরে সাধারণ মানুষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। প্রাথমিক চিকিৎসা করার পর উদ্ধার করা বিশালাকার কিং কোবরাটিকে সিরুভানি জঙ্গলে গিয়ে ছেড়ে আসেন বন দপ্তরের আধিকারিকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…