নিউজ

ধর্ষণে বাধা, গায়ে আগুন লাগিয়ে দেওয়া হল ২৩ বছরের যুবতীর

বিহার : ধর্ষণের চেষ্টায় বিফল হয়ে গায়ে ২৩ বছরের এক যুবতীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল এক যুবক। সোমবার মারা যায় ওই নির্যাতিতা। তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছিলো বলে হাসপাতাল সুত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরে।অভিযুক্তের নাম রাজা রাই।

পরিবার সুত্রে খবর ঘটনাটি ঘটেছে ৭ ই ডিসেম্বর রাতে। ওই দিন যুবতী তার ছোট ভাগ্নে-ভাগ্নির সাথে বাড়িতে একাই ছিল। সেই সুযোগে রাজা তার বাড়িতে প্রবেশ করে এবং ধর্ষণের চেষ্টা করে। বাধা দিতে গেলে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সময় রাজাকে সাহায্য করে কুমার নামের এক ব্যাক্তি। এরপর তাকে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।পরে অ্যাপোলো বার্ন হসপিটালে সোমবার ১১.৪০ নাগাদ তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মুখ্যসচিব, ডিজি না আসায় খোদ মুখ্যমন্ত্রীকেই রাজভবনে তলব রাজ্যপালের

নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের কাছে ন্যায়বিচারের সাথে পরিবারের সদস্যদের সুরক্ষার দাবীও করেছেন, কারণ ঘটনার প্রত্যক্ষদর্শী পরিবারের দুই ক্ষুদ্র সদস্য। এর আগেও রাজা ওই যুবতীকে উত্যক্ত করতো বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026