ভাইরাল & ভিডিও

Viral: মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিলো একটি ছাগল! দেখে অবাক নেটজনতা

বর্তমানে ইন্টারনেটের যুগে যে কোন খবর নিমেষের মধ্যে দেশের এক প্রান্ত থেকে চলে যায় অন্য প্রান্তে। ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকে যা হয়ত দেখে রীতিমতো চমকে উঠতে হয়। যা দেখলে মনে হয় এমনো কি হতে পারে! তবে এমন কিছু ঘটনা মাঝে মাঝে ঘটে যা আমাদের সত্যিই অবাক করে দেয়। সম্প্রতি আসামে ঘটা তেমনই এক অদ্ভুত ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হয়েছে সকলের মধ্যে। সেই ঘটনা শুনে রীতিমত অবাক হয়েছেন নেটনাগরিকদের একাংশ।

একটি পূর্ণবয়স্ক ছাগল মানুষের মতো দেখতে একটি বাচ্চার জন্ম দিয়েছে, যা দেখে অবাক সকলেই। ঘটনাটি আসামের ধোলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গাপুর গ্রামের। শঙ্কর দাসের বাড়িতে ঘটেছে এমন ঘটনা। তিনি সেখানকারই বাসিন্দা। তার পোষ্য এই ছাগলটি এদিন মোট তিনটি সন্তানের জন্ম দিয়েছিল। তার মধ্যে দুটি স্বাভাবিক হয়েছে বলেই জানা গিয়েছে। তবে তৃতীয় সন্তানটি একেবারেই মানুষের মতো দেখতে।

উল্লেখ্য, ছাগলটির চোখ, নাক, মুখ, কান মানুষের মত হয়েছে। তার কোনো লেজ ছিল না। শরীরে ছিল দুটি অঙ্গ। অবশ্য এই ছাগলটি বেশিক্ষণ বাঁচেনি। এই ছাগলটির জন্ম হওয়ার পর সেই খবর পেয়ে আশেপাশের বহু লোকজন তাকে দেখতে এসেছিল শঙ্কর দাসের বাড়িতে। তাদের মধ্যে কেউ একজন এর ছবি তুলে শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা এই মুহূর্তে ভাইরাল।

তবে এমন ঘটনা এই প্রথম ঘটছে না। এর আগেও বহুবার এমন ধরনের ঘটনা ঘটতে শোনা গিয়েছে বিভিন্ন জায়গার। গরু, ছাগল, মোষ এমন ধরনের বিভিন্ন পশুর ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে শোনা গিয়েছে। আসলে এর একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। এটা এক ধরনের রোগ বলা যায়। সে কথা নিজেই আসামের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডাক্তার পার্থঙ্কর চৌধুরী। এই রোগের নাম, অ্যানাসারকা (Anasarca)।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026