বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বর্তমানে তরুণ প্রজন্ম পৌঁছে যাচ্ছেন বহু মানুষের কাছে। তাদের প্রতিভা তাদের পরিচয় তৈরি করছে নেটিজেনদের একাংশের মাঝে। সম্প্রতি তেমনই এক সুন্দরী বিমানসেবিকার রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।
ইনস্টারিল বানানোটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নবীন থেকে প্রবীণ সকলেই পছন্দ করছেন ইনস্টলস। নিজেদের অবসর কাটানোর জন্য তারা বিভিন্ন জনপ্রিয় অথবা ট্রেন্ডিং গানে বানাচ্ছেন রিল ভিডিও, যা যা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদি ঠিকঠাক ভাবে রিল ভিডিও বানানো যায় তাহলে সোশ্যাল মিডিয়াই ঐ নির্দিষ্ট নেটিজেনকে একাধিক মানুষের মাঝে স্টার বানিয়ে দেবে। উল্লেখ্য, এটা বর্তমান প্রজন্মের কাছে টাকা আয় করার একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
সম্প্রতি এক বিমানসেবিকা বলিউড গানের সাথে রিল ভিডিও বানিয়ে তার অনুরাগীদের মাঝে ভাইরাল হয়েছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় হিট ছবি ‘হাম তুম’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রানী মুখার্জ্জী ও সাইফ আলি খানকে। আর এই ছবির অন্যতম জনপ্রিয় গান, ‘লারকি কিউ’। সম্প্রতি সেই গানের সাথেই ইনস্টারিল বানিয়েছেন এই বিমানসেবিকা। প্লেনের মধ্যেই এই ভিডিওটি বানিয়েছেন তিনি। বিমান সেবিকার পোশাকেই ছিলেন তিনি। এনার নাম, উমা মীনাক্ষী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়, ১ লাখ ২৪ হাজারেরও বেশি। তার এই ভিডিওটির ভিউজ হয়েছে ৮৬ হাজারেরও বেশি। তাকে দেখেই স্পষ্ট হয়েছে, তিনি এই ধরনের ইনস্টারিল বানাতে অভ্যস্ত। অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…