ভাইরাল & ভিডিও

Viral: ‘কাঁচা বাদাম’ গানে মেলার মধ্যে উদ্দাম নাচ এক যুবতীর, রইল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বর্তমানের তরুণ প্রজন্ম পৌঁছে যাচ্ছেন বহু মানুষের কাছে। তাদের প্রতিভা তাদের পরিচয় তৈরি করছে নেটিজেনদের একাংশের মাঝে। সম্প্রতি তেমনই তরুণ প্রজন্মের এক যুবতী বর্তমানের ট্রেন্ডিং গান কাঁচা বাদামের সাথে বানালেন ইনস্টারিল, যা এই মুহূর্তে নেটিজেনদের একাংশের মাঝে ভাইরাল।

ইনস্টারিল বানানোটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নবীন থেকে প্রবীণ সকলেই আগ্রহী হয়ে উঠছেন এই ইনস্টারিলের প্রতি। নিজেদের অবসর কাটানোর জন্য তারা বেছে নিচ্ছেন এটিকে। আবার অনেকসময় বিভিন্ন জনপ্রিয় অথবা ট্রেন্ডিং গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও, যা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদি ঠিকঠাক ভাবে রিল ভিডিও বানানো যায় তাহলে সোশ্যাল মিডিয়াই ঐ নির্দিষ্ট নেটিজেনকে একাধিক মানুষের মাঝে স্টার বানিয়ে দেবে। উল্লেখ্য, এটা বর্তমান প্রজন্মের কাছে টাকা উপার্জন করার একটা অন্যতম মাধ্যম।

আজকের যুগে দাঁড়িয়ে দুটো অতিরিক্ত লাইক কিংবা ফলোয়ার্স খুবই গুরুত্বপূর্ণ তরুণ প্রজন্মের কাছে। সম্প্রতি তেমনই এক তরুণী মেলায় ঘুরতে গিয়ে বাদামের দোকানের সামনে দাঁড়িয়ে ‘কাঁচা বাদাম’ গানের সাথে সিগনেচার স্টেপে নেচে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে যার ভিউজ ৪ মিলিয়ন ছড়িয়েছে। সাদা শাড়ি ও মানানসই লাল ব্লাউজে সেজেছিলেন তিনি। খোঁপায় ছিল ফুলের মালা। মানানসই গহনায় সেজেছিলেন তিনি। সম্প্রতি তার বানানো এই ভিডিও পছন্দ হয়েছে অনেকেরই। রইল সেই ভিডিও।

গতবছর থেকে বীরভূমের ভুবনবাবুর বানানো এই ‘কাঁচা বাদাম’ গান রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটদুনিয়ার মাধ্যমে গোটা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে এই গান। দেশ থেকে বিদেশ সমস্ত জায়গার মানুষরাই এই গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও, বাকি থাকছেন না কেউই। সম্প্রতি আবারও এই গানের সাথে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হলেন এই যুবতী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026