বিনোদন

উত্তরপ্রদেশে তৈরি হতে চলেছে বিশালাকার ফিল্ম সিটি।। উদ্যোগে যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশ ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিলর প্রধান রাজু শ্রীবাস্তবের মতে বাংলা ফিল্ম হয় পশ্চিমবঙ্গে, গুজরাটি ফিল্ম হয় গুজরাটে, পাঞ্জাবী ফিল্ম হয় পাঞ্জাবে, এদিকে হিন্দি ফিল্ম হয় মহারাষ্ট্রে। উত্তরপ্রদেশে ২৩ কোটির আবাদি আছে অথচ এখানে কোন ফিল্মসিটি নেই। এমনও অনেক প্রতিভাবান মানুষ ছিলেন ও আছেন যারা মুম্বাই গিয়ে স্ট্রাগল করতে পারেন না। মুম্বাইয়ের খরচ সামলে এই লড়াই করা অসম্ভব। তাই তাঁদের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশে একটা ফিল্ম সিটি তৈরি হওয়া আবশ্যক। অন্যদিকে পরিচালক সতীশ কৌশিক জানিয়েছেন, “শুধুমাত্র মুম্বাইতেই হিন্দি সিনেমার শ্যুটিং-এর জন্য একটা স্থান ছিল কিন্তু উত্তরপ্রদেশে সেই রাস্তা খুলে দিচ্ছেন যোগী জি।” এই ব্যপারে তিনি আরও জানান, ” উত্তরপ্রদেশে হলের সংখ্যা কম, আরও বেশি করে সিনেমা হল ও থিয়েটার খুলতে হবে।”

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে ভিডিও কনফারেন্স সেরে নিয়েছেন বলিউডের কিছু কিংবদন্তী গায়কদের সঙ্গে। এই আলোচনা সভায় আদিত্যনাথ জানিয়েছেন, ” উত্তরপ্রদেশে ২০১৭ পর্যন্ত মাত্র ২ টি বিমানবন্দর ছিল। যার মধ্যে একটিতে বিশেষ দিনে বিমান ওঠা নামা করত। কিন্তু এখন এই রাজ্যে ৭ টি বিমানবন্দর আছে। আরও ২৫ টি বানানোর কাজ চলছে। চিরকুট, অযোধ্যা, এবং আজমগড়েও বিমান বন্দর তৈরি হবে।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ” আন্তর্জাতিক মানের একটি ফিল্ম সিটি বানানো হবে। রাজ্য সরকার সেই চেষ্টাই করছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026