ভাইরাল & ভিডিও

Viral Video: এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পরলো বিশালাকার সিংহী, দেখে শিউরে উঠল নেটদুনিয়া

বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে বসেই এমন অনেক ঘটনার সাক্ষী হতে পারি যা হয়ত সচরাচর আমরা আমাদের আশেপাশে ঘটতে দেখি না। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে আমরা এমন অনেক ভিডিও কিংবা ছবি দেখতে পাই যা দেখলে হয়তো আমাদের শিউরে উঠতে হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের একাংশের।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে খাঁচা খুলতেই এক বিশালাকার সিংহী লাফিয়ে পড়ে এক ব্যক্তির উপর। প্রথম চোটে দেখলে মনে হবে দাঁড়িয়ে থাকা মানুষটা হয়ত সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু ভিডিও যত এগোবে তা দেখে বোঝা যাবে এটা হিংস্র আক্রমণ নয়। একেবারে আদরের আলিঙ্গন এটি। আসলে এই সিংহীটাকে ছোট থেকেই ঘোষণা করেন এই ব্যক্তি। যতদিন গেছে তাদের মধ্যকার বন্ধুত্ব আরো গাঢ় হয়ে উঠেছে। সম্প্রতি তাদের একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে যা দুই ভিন্ন প্রাণীর নিঃস্বার্থ বন্ধুত্বকে তুলে ধরেছে সকলের সামনে।

বর্তমানে এই সিংহী অর্থাৎ সিরগা ৯ বছরের। ছোট থেকেই এই সিংহীর দেখাশোনা করে গ্রুয়েনার। দিনে দিনে তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং বন্ধুত্ব দুই গাঢ় হতে থাকে। গ্রুয়েনারকে খুব ভালোবাসে সিরগা। মানুষের মাঝে বড় হয়ে ওঠার কারণে সিরগার মধ্যে কোন হিংস্রতা জন্মায়নি বলেই জানা গিয়েছে। সারাদিন তারা দুজনে একসাথে সময় কাটান, খেলা করেন, একে অপরকে ভরিয়ে রাখেন আদরে। গ্রুয়েনার প্রায়ই সিরগার সাথে নানা ধরনের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নিমেষের মধ্যে ভাইরাল হয় অসংখ্য নেটনাগরিকদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় গ্রুয়েনারের ফলোয়ার্স সংখ্যা ৭৮ হাজারেরও বেশি। ‘কালাহারি ক্যাটওয়াক’ এই ক্যাপশন সহযোগে এই ভিডিওটি পোস্ট করেছেন গ্রুয়েনার। কালাহারি মরুভূমির পশু সংরক্ষণ কেন্দ্রের কর্মী সে। তার সাথে সিরগা’র কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করে নেন তার ফলোয়ার্সদের সাথে, যা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সকলের মাঝে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026