রাস্তার ধারে বসে তৃষ্ণা মেটাচ্ছে বিরাট বাঘ, অপূর্ব দৃশ্য দেখে অবাক পর্যটকরা

আজকাল পৃথিবীর প্রত্যেকটি দেশে ফ্লোরা ও ফণা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে সরকার বেশকিছু ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি করে। এই সমস্ত ন্যাশনাল পার্কে সেই অঞ্চলের সমস্ত বন্য প্রাণী বসবাস করে। এই জঙ্গলের কোর এলাকার বাইরে একটি জঙ্গলের অংশ থাকে, যাতে সাধারণ মানুষ গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন। এই অঞ্চলেও হিংস্র বন্য প্রাণী পাওয়া যায়। আমাদের দেশ ভারতেও রয়েছে এমন কিছু পার্ক যেখানে অবাধে ঘুরে বেড়ায় হিংস্র পশু পাখিরা। তবে এই সমস্ত পার্কে জঙ্গল সাফারিও হয়। সম্প্রতি উত্তরাখণ্ডের একটি জঙ্গল সাফারির ভিডিও ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হচ্ছে।

সাধারণ মানুষের জীবনে এমন ঘটনা খুব কমই ঘটে যে হঠাৎ করেই তার চোখের সামনে চলে এসেছে একটি বিশাল বড় বাঘ। কিন্তু জঙ্গল সাফারি করতে গেলে এইরকম ঘটনা প্রায়ই দেখা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে পার্কের রাস্তার মাঝে বসে জল খাচ্ছে এক বিশাল বাঘ। সে যে এক অপরূপ দৃশ্য, তা বলার অপেক্ষা রাখে না। আর তাই এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে আসতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া এই ভিডিওটি উত্তরপ্রদেশের কাতার্নিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য (কাটারনিঘাট ডব্লিউএলএস) থেকে, যা উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় অবস্থিত। ভারতীয় বন পরিষেবা (IFS) অফিসার প্রবীন কাসওয়ান তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে এটি টুইটারে পোস্ট করেছেন । ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য রোড স্টপার! কাটারনিয়াঘাট WLS’ থেকে। ১ মে শেয়ার করা এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৯ হাজার মানুষ দেখেছেন। সেই সঙ্গে লাইকও করেছেন ১ হাজারের বেশি মানুষ। আপনি এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে, এখানেই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026