ইউরোপ: এ যেন এক অদ্ভুত ঘটনা। আস্ত একটা ব্ল্যাকহোল গিলে খাচ্ছে একটা ছোট্ট তারাকে। কার্যত ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে তারাটিকে ওই ব্ল্যাকহোল। আর তারপর সেখান থেকে বেরোচ্ছে মহাজাগতিক আলো। বৈজ্ঞানিক ভাষায় এই ঘটনাটিকে বলে ‘টাইডাল ডিসরাপশন ইভেন্ট’। জানা গিয়েছে, এটি সাড়ে একুশ আলোকবর্ষ দূরের একটি ঘটনা, যা সোমবার ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি (ইএসও) থেকে ধরা পড়েছে।
মহাকাশের হিসাবে পৃথিবীর থেকে এটি অনেক কাছের একটি ঘটনা। বলা হয়েছে পৃথিবীর এত কাছে এই ধরনের ঘটনা টেলিস্কোপে প্রথম ধরা পড়েছে। মহাকাশে এই ঘটনাটি একদমই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু সাধারণভাবে ব্ল্যাকহোলের তারা গিলে ফেলার মতো ঘটনা যথেষ্ট বিস্ময়কর।
জানা গিয়েছে, কোনও একটি তারা যদি ঘুরতে ঘুরতে একটি বড় ব্ল্যাকহোলের সামনে গিয়ে পড়ে, তাহলে সেটি ব্ল্যাকহোলের দাপটে খন্ড খন্ড হয়ে যায় এবং ব্ল্যাকহোলের পেটে চলে যায়। এর ফলে চারিদিকে তখন একটা তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। যার আলোর রেশ কয়েক মাস ধরে থাকে। বিজ্ঞানী মহল থেকে দাবি করা হয়েছে, এই ধরনের ঘটনা মহাকাশের কাছে স্বাভাবিক হলেও খুব একটা এমন ঘটনা ঘটতে দেখা যায় না। বিজ্ঞানীরা সৌভাগ্যবান যে, তারা এই বিস্ময়কর ঘটনার সাক্ষী থেকেছেন।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…