নিউজ

কর্ণাটকে ভয়াবহ বিষ্ফোরণ, মৃত ৬

কর্ণাটক: সোমবার (Monday) রাতে কর্ণাটকের (Karnataka) চিক্কাবল্লাপুর জেলায় খাদানে ব্যবহার হওয়া জেলাটিনে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরকগুলি বেআইনিভাবে জমা করা হয়েছিল বলে অভিযোগ। জানা যায় পুলিশি অভিযানের ভয়ে জেলাটিন বারগুলিকে নষ্ট করতে গিয়ে আচমকা ঘটে বিস্ফোরণ (Blast)। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন প্রায় ছয়জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (B S Yehdurappa)। তিনি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। এমনকি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন ইয়েদুরাপ্পা।

আরেকদিকে বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “কর্ণাটকের বিস্ফোরণে প্রাণহানি হওয়ায় আমরা মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। আহতরা যাতে দ্রুত সেরে ওঠে তার জন্য প্রার্থনা করছি।”

উল্লেখ্য, এর আগেও গত জানুয়ারি মাসেই কর্ণাটকের এক খাদানে, ডিনামাইট বোঝাই একটি লরি এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাতে বিস্ফোরণ ঘটেছিল। সেবার ভয়ংকর ডিনামাইট বিস্ফোরণে কেঁপে উঠেছিল শিবমোগা। ওই বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়। বিস্ফোরণের আঘাতে লরিটি কার্যত উড়ে যায়। প্রবল শব্দে ভেঙে পড়ে এলাকার বাড়ির কাঁচ। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু পরে মৃতের সংখ্যা বেড়ে যায় এবং ঘটনাস্থল থেকে আটজনের দেহ উদ্ধার করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026