চিতার থেকেও ‘বিপজ্জনক’ প্রাণী! ছবি দেখে বিগড়ে গেল নেটবাসী

জন্তু-জানোয়ার দেখতে যে সব সময় একেবারে স্বাভাবিক হবে সেরকমটা কিন্তু হয়না। অনেক সময় এমন অদ্ভুত জন্তু জানোয়ার আমরা আশেপাশে দেখতে পাই যেগুলিকে দেখলে আমরা অনেক সময় ভয় পেয়ে যেতে পারি। পৃথিবীতে এমন কিছু জন্তু-জানোয়ার রয়েছে যেগুলোকে দেখলে অনেক সময় অন্যকিছু মনে হয়। আপনারা টাইটাস কুকুরের ব্যাপারে অবশ্যই হয়তো জানেন। আপনারা যদি পিটবুল কুকুরের ব্যাপারে কেউ চর্চা রাখেন, তাহলে আপনারা অবগত থাকবেন যে এই ধরনের কুকুর কতটা হিংস্র দেখতে হতে পারে। অনেকটা সেরকমই দেখতে টাইটাস জাতের কুকুর। এই কুকুরটিও দেখতে হয় একেবারে চিতা বাঘের মত। তবে, এই কুকুর দেখতে ভয়ঙ্কর হলেও ততটা ভয়ংকর আসল জীবনে কিন্তু হয়না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে এই টাইটাস জাতের কুকুরের কিছু ছবি ভাইরাল হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রেডিটে ওই কুকুরের মালিক এই ছবি শেয়ার করেছেন এবং অনেকেই এই কুকুরের অসাধারণ ডিজাইনের জন্য এটিকে ভালোবেসেছেন। ইতিমধ্যেই সাত হাজারের বেশি থামস আপ পেয়ে গিয়েছে এই ছবি। এই টাইটাস কুকুর প্রজাতিটি নিজের অদ্ভুত চেহারার জন্য সব সময়ে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় থাকে। কেউ যদি প্রথমবার এই জাতের কোন কুকুরকে দেখতে পায় তাহলে সে ভাববে এটা হয়তো সত্যি কোন চিতাবাঘ। এমনকি ছবি দেখেও অনেকেই এই একই কথাই বলেছেন।

তবে তার পরে যখন এ কুকুর এর আসল পরিচয় জানা গেছে তখন অনেকেই একেবারে হতচকিত হয়ে যান। তবে ওই ছবিটি যখন আপলোড করা হয়েছিল তখন ওই কুকুরটিকে দেখে ভয় পেয়ে যাবার যথেষ্ট কারণও ছিল। ওই ব্যক্তির কাছে যে কুকুরটি রয়েছে সেটিকে দেখে একেবারেই চিতা বাঘের মতো মনে হয়। দেখে মনে হচ্ছে সেই কুকুরটি যেন একটি সেলুনে একেবারে আরাম করে বসে রয়েছে এবং কেউ একজন তার ছবি তুলছে। জানিয়ে রাখি, এই টাইটাস জাতের কুকুরটি কিন্তু অ্যালবানিয়ার পিটবুল জাতের একটি কুকুর। তবে, টাইটাস প্রজাতির আসল কুকুর এখন সম্পূর্ণ বিলুপ্ত।

জনপ্রিয় বিজ্ঞানের খবর নির্ভর ওয়েবসাইট সাইন্স ক্লাব জানাচ্ছে, এই কুকুরের আসল জাতের নাম টাইটাস (মতান্তরে, টিটাস) এবং এটি কত শিকারি কুকুর নয়। দুনিয়াতে যত ধরনের বুল এবং পিটবুল জাতের কুকুর পাওয়া যায় তাদের মধ্যে এটা হল সবথেকে দুর্লভ। এরকমটা মনে করা হয়, যে টাইটাসের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হলো পৃথিবীর একমাত্র বেঁচে থাকা টাইটাস। যেহেতু এই কুকুরটিকে দেখতে একেবারে চিতা বাঘের মত হয়, তাই অনেকেই এই কুকুরটিকে দেখে ভয় পেয়ে যান। তবে এই কুকুরটির সৌন্দর্য সত্যিই অনস্বিকার্য। অনেকে মনে করেন, পিটবুল কুকুরের উপর এরকম ধরনের ছাপ কোন মানুষ নিজে হাতে তৈরি করেছেন। তবে সেরকম কিন্তু নয়, এই টাইটাস জাতের কুকুর সত্যিই এরকম দেখতে হয় এবং এ ধরনের কুকুর সত্যি অত্যন্ত বিরল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026