বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন অবশ্যই রয়েছে। আসলে এখন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। বেশিরভাগ কাজকর্ম আজকালকার দিনে মুঠোফোনের মাধ্যমেই করা যায়। এখন আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে টিভি, রেডিও এবং সংবাদপত্র। সেই জায়গায় বিনোদনের স্মার্ট পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গাতে যেকোনো সময় গেলেই বিভিন্ন ধরনের মজাদার বা অবাক করা ঘটনার ভিডিও বা ছবি দেখা যায়।
সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন মানুষ নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে পোস্ট করে, তো ঠিক অন্যদিকে কেউ কেউ আবার বিভিন্ন মজাদার বা অবাক করে দেওয়ার ঘটনার ভিডিও বানিয়ে পোস্ট করে থাকে। মাঝে মাঝেই তাই দেখা যায় বিভিন্ন পশু পাখির হাস্যকর কার্যকলাপের ভিডিও বা কোনো অবাক করা প্রতিভার ভিডিও। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা চমকে দিয়েছে সকলকেই। আপনিও হয়তো ভিডিও না দেখলে এমন কথা কোনদিন বিশ্বাস করতেন না। কি এমন দেখা যাচ্ছে ওই ভাইরাল ভিডিওতে?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একটি হাতির পাল জল পান করতে পুকুরের ধারে এসেছিল। ঠিক তখনই জলের মধ্যে লুকিয়ে থাকা একটি কুমির, হাতির শুঁড় কামড়ে অতর্কিত আক্রমণ করে। পরে অবশ্য ওই হাতিটি, কুমিরকে শুঁড় দিয়ে জাপটে ধরে শায়েস্তা করে। হাতি ও কুমিরের এই ভয়ঙ্কর লড়াই দেখে হাড়হিম হয়েছে নেট নাগরিকদের। ভিডিওটি wildlifeculture1 নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। এই ভিডিওটিতে রীতিমত লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।
Fragrant Nature Film Creations (FNFC), based in Kochi, Kerala, has acquired Indian rights to the…
London’s BAFTA weekend spotlighted South Asian cinema with a powerful industry gathering that featured double…
Turkish writer-director Emin Alper’s Salvation (Kurtuluş) delivers a haunting exploration of how fear, superstition, and…
The announcement of a Brit School outpost in Bradford is being hailed as a major…
Fans of MrBeast and Nintendo’s beloved franchise have reason to celebrate. A leaked collaboration between…
Hollywood stars were out in full force this week, making appearances across New York, Los…