Image Source : Twitter
ক্যালিফোর্নিয়া: ভয়ঙ্কর দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া। স্যাকরামেন্টোর উত্তরে দাবানলে তীব্রতার বিস্ফোরণের জেরে তিনজনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিপদের সম্মুখীন। এ বছর ক্যালিফোর্নিয়ায় দাবানল প্রকোপে মৃত্যু বেড়ে দাঁড়াল ১১।
এই প্রসঙ্গে জনশেরিফ কোরি হনিয়া জানিয়েছেন, দুটি আলাদা অবস্থান থেকে মিলেছে তিনজনের দেহ। তিনি আরও বলেন, ‘দাবানলের প্রকোপ এতটাই বেশি এবং হাওয়ার তীব্রতা অনেক বেশি থাকায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়ছে। খুব দ্রুত তিন সপ্তাহের বেশি সময় ধরে ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলছে।’ সূত্রের খবর, ২৫ কিলোমিটার এলাকা গ্রাস করেছে এই দাবানল। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
বুধবার ওরোভিলের কাছে কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। সেখানকার বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত দু’বছর আগে এই ভয়ানক দাবানলের প্রকোপে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই অঞ্চল।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় গড়ে এই দাবানলের আগুন ৪০০ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা যা আগে কখনও ঘটেনি। দমকলকর্মীদের হিসেব, গত সপ্তাহে সেখানকার নানা প্রান্তে নিদেনপক্ষে এমন ১২ হাজার বজ্রপাত হয়। সেখান থেকেই শুরু দাবানলের, যা ইতিমধ্যে বিধ্বংসী চেহারা নিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…