ভাইরাল & ভিডিও

Viral: প্রকাণ্ড সিংহকে কোলে নিয়ে বাড়ি ফিরছে যুবতী, দেখে শিউরে উঠেছে নেটজনতা

আজকালকার দিনে সবার বাড়িতেই কমবেশি একটা করে পোষ্য থাকে। তাকে নিয়ে রাস্তায় বেরিয়ে ঘুরতেও দেখা যায় সকলকে। নিজের পোষ্যকে কোলে নিয়ে ঘুরে বেড়ান অনেকেই। প্রয়োজনে তাদের বকাবকিও করেন তারা। তবে কুয়েতের রাস্তায় যা ঘটলো তা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সকলে। নেটমাধ্যমে ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল।

সম্প্রতি টুইটারের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা এখন নেটমাধ্যমের সমস্ত প্ল্যাটফর্মে ভাইরাল। কুয়েতের ঘটনা এটি। ভাইরাল হওয়া ভিডিওতে এক মহিলাকে দেখা গিয়েছে বাড়ি থেকে পালিয়ে যাওয়া নিজের পোষ্যকে জাপটে ধরে নিয়ে যেতে। তবে ঘটনাটি শুনতে সাধারণ হলেও বিষয়টি কিন্তু একেবারেই তা নয়। আসলে ঐ মহিলার কোলে ছিল এক প্রমান সাইজের সিংহ। রীতিমত জোর করেই নিয়ে যাওয়া হচ্ছিল তাকে, তা ভিডিওটি দেখেই স্পষ্ট। অনেক চেষ্টা করেও ঐ মহিলার শক্ত বাহুবন্ধন ছাড়াতে পারেনি সিংহটি। জানা গিয়েছে, কুয়েতে ঐ মহিলা এবং তার বাবার কাছে থাকে সে। কোন কারণে সে হঠাৎ করেই পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে। আর তাতেই ঘটে বিপত্তি। জানা গেছে, তবে পুলিশ আসার আগেই ঐ সিংহটিকে খুঁজে পেয়ে তার মালকিন জাপটে ধরে রীতিমতো জোর করেই নিয়ে আসেন।

পরে পুলিশ এসে তাদের সাহায্য করেন সিংহটিকে ঠিকঠাক ভাবে রাখতে। তবে কুয়েতের প্রকাশ্য রাস্তায় মাঝরাতে এমন ঘটনা দেখে ক্যামেরাবন্দি করেছেন ঐ মহিলার এক প্রতিবেশী। এই ক্যামেরাবন্দি করা দৃশ্য নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আর তারপর থেকেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি, আর সেটাই স্বাভাবিক। এমন ভিডিও দেখে নেটিজেনদের অধিকাংশ রীতিমতো শিউরে উঠছেন। তবে এই ঘটনাটি সত্যি, এর সত্যতা যাচাই করেছেন কুয়েতের এনভাইরনমেন্টাল পুলিশ।

তবে কুয়েতে বাঘ কিংবা সিংহের মতো প্রাণীদের পোষ্য হিসেবে বাড়িতে রাখা আইনত অপরাধ। কিন্তু তাও ঐ শহরের অনেকেই বাঘ কিংবা সিংহকে পোষ্য হিসাবে রাখেন নিজেদের বাড়িতে। তাদের বিরুদ্ধে সেভাবে কোন পদক্ষেপ নেওয়া হয় না। এক্ষেত্রে ঐ মহিলা কিংবা তার বাবার বিরুদ্ধে আইনত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা! তা জানা সম্ভব হয়নি। তবে রাস্তায় হঠাৎ করে সিংহের মত বাড়ির কোন পোষ্য যদি বেরিয়ে আসে, তাহলে তা অন্যদের জন্য বেশ ভয়ের তা বলাই বাহুল্য।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026