Categories: দেশনিউজ

বিয়েতে উপহার না নিয়ে টাকা নিল নবদম্পতি, অনুদান তুলে দেওয়া হল আন্দোলনরত কৃষকদের হাতে

চন্ডীগড়: একে তো করোনা পরিস্থিতি, তার ওপর কেন্দ্রের প্রকাশ করা নয়া কৃষি আইনের বিরোধিতা করা কৃষক আন্দোলন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিন দিন। কৃষক আন্দোলনকে ঘিরে কার্যত দেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই যে যার নিজের জীবনের ছন্দ মিলিয়ে চলছে। বিবাহবন্ধনেও আবদ্ধ হচ্ছেন অনেকে। বিয়ের আসর বসেছিল পাঞ্জাবের চন্ডীগড় থেকে ২৫০ কিলোমিটার দূরে। কিন্তু এই বিয়ে আর পাঁচটা বিয়ের মতো নয়। কার্যত বিয়ের মধ্যেও প্রতিবাদের ভাষা স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেলেন এই নবদম্পতি। বিয়ে মানে চিরাচরিত উপহার পেয়ে আনন্দ, উল্লাসে মেতে ওঠা নয়, বরং এই বিয়েতে আমন্ত্রিত সকলের অনুদান আন্দোলনরত কৃষকদের কাছে পৌঁছে দিয়ে এক অভিনব বার্তা দিলেন এই নবদম্পতি। কার্যত সকলের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছেন এখন তারা

ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে পাঞ্জাবের মুক্তাসরে। বিবাহ বন্ধনে আবধ্য হতে চলা দুই পরিবারই সিদ্ধান্ত নিয়েছিল তারা কোনও উপহার নেবেন না। বিয়ের আসরে নবদম্পতিকে আশীর্বাদ করতে আসা অভ্যাগতদেরকে পরিবর্তে তারা যদি অনুদান দিতে চান তা যেন একটি বক্সে দান করে দেন। এক ঘোষককে ঘোষণা করতে দেখা যায় বিষয়টি নিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে। তিনি বলেন, কেউ যদি স্বেচ্ছায় কোন অনুদান দেন তবে সেই টাকা চলে যাবে কৃষকদের জন্য খাদ্য, বস্ত্র ও অন্যান্য জরুরি সামগ্রী কেনার কাজে। সেইমতো আমন্ত্রিত অনেকেই অনুদান দেয় সেই বাক্সে এবং যা কার্যত পাহাড়প্রমাণ অনুদানের চেহারা নিয়েছে। আর এই অনুদানের টাকাই পৌঁছে দেয়া হয়েছে রাজধানীর বুকে প্রতিবাদ করা হাজার হাজার কৃষকদের কাছে।

নবদম্পতির এই অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েছে ওয়াকিবহল মহল। এমনকি আন্দোলনরত কৃষকরাও এই দু’জনকে এবং তাদের পরিবারকে ধন্যবাদ জানিয়েছে। এভাবেই যারা আমাদের অন্নদাতা তাদের পাশে থেকে প্রতিবাদে গর্জে উঠেছে পাঞ্জাবের এই নবদম্পতি।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026