নিউজ

নাতি-নাতনিকে কোলে নিয়ে গণবিবাহ ৫৫ জন দম্পতির

অভাবের কারণে একসময় আনুষ্ঠানিকভাবে বিয়ে (Marriage) করা হয়ে ওঠেনি। কিন্তু করোনা (Coronavirus) পরবর্তী সময়ের বসন্ত পঞ্চমীতে ঝাড়খণ্ড (Jharkhand) সাক্ষী হল এমনই এক ঘটনার যা তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশকে। মোট ৫৫ জন দম্পতির বিয়ে হল গণবিবাহ মতেই। দারিদ্রতার কারণে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তবে দীর্ঘ সময় কাটিয়েছেন একে অপরের সঙ্গে। পরিবার থেকে নাতি-নাতনি নিয়ে সময় কাটানো সেই সকল দম্পতিদের বিয়ে হল বসন্ত পঞ্চমীতে।

গুমলার গণবিবাহ মণ্ডপে বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা বহু বছর ধরে এমন বিয়ের আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানের সচিব নিকিতা বলেছিলেন যে ঝাড়খন্ডের গ্রামগুলিতে হাজার হাজার দম্পতি বাস করেন, যাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি। আর্থিক অবস্থার কারণে তারা বিবাহ করতে অক্ষম ছিল।

ঝাড়খণ্ডের মানুষের মধ্যে একটি বিশ্বাস রয়েছে যে বিবাহিত দম্পতি সমাজের মানুষকে খাবার না দিলে তাদের বিবাহ গ্রহণযোগ্য হয় না। এই কারণেই সমাজ এই ধরনের বিবাহ গ্রহণ করে না। এই দম্পতিদের সারা জীবন সমস্যার মুখোমুখি হতে হয়।

এর ফলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। তারা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পায় না। একজন পুরুষের মৃত্যুর পর তার সন্তান ও স্ত্রীর সম্পত্তিতে কোনও অধিকার নেই। এই গণবিবাহে এমনও হয়েছে যে বাবা ও ছেলে একসঙ্গে বিয়ে করছেন।

এই গণবিবাহের অনুষ্ঠানে একজন এসেছেন যিনি ৬২ বছর বয়সের। তার স্ত্রীর বয়স ৫৬ বছর। ৪০ বছর ধরে রয়েছেন একে অপরের সঙ্গে। ছেলে জানালেন যে অভাবের কারণে তাঁর মা-বাবার বিয়ে হয়নি। দম্পতি জানালেন তাঁদের অনেক দিনের শখ ছিল আনুষ্ঠানিকভাবে বিয়ে করার। অবশেষে তা পূরণ হল। সংস্থা কর্তৃক আয়োজিত বিবাহে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026