করোনা ঠেকাতে এবার হিরেখচিত মাস্ক, দাম কত? জানুন
এবার বাজারে এল হিরেখচিত মাস্ক। করোনা সংক্রমণ থেকে সুস্থ থাকতে প্রত্যেকের জীবনে বর্তমানে মাস্ক একটি জরুরি ও অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আর এই মাস্ক হিসেবে কেউ কেউ ব্যবহার করছেন রুমাল, কাপড়ের তৈরি সাধারণ মাস্ক বা N-95। যে যেরকম পারছেন সেরকম ভাবেই করোনার জীবাণু থেকে বাঁচতে মাস্কের ব্যবহার করছেন।
কিন্তু কেউ কেউ এরকম সাধারণ মাস্কে সন্তুষ্ট নন। তাঁরা চান আরও ভিন্ন ধরনের মাস্ক যা তাঁদের বৈভবের সঙ্গে খাপ খাবে। আর তাই তাঁরা খুঁজছেন আরও দামি ও ভিন্ন ধরনের মাস্ক। আর এরজন্যই সুরাটের এক গয়না ব্যবসায়ী বানিয়ে ফেললেন হিরেখচিত মাস্ক। দীপক চোকসি নামক ওই ব্যবসায়ীকে এই মাস্ক তৈরির ধারণার কথা জিগ্যেস করা হলে তিনি জানান, লক ডাউন উঠে যাওয়ার পর তাঁর গয়নার দোকানে একজন ব্যক্তি এসে জিগ্যেস করেন “বর কনের সামনেই বিয়ে, তাঁদের জন্য একটু অন্য ধরনের মাস্ক দেওয়া সম্ভব কিনা?”
ওই দিনের পর দীপকের মাথায় আসে হিরেখচিত মাস্কের কথা। গয়না ব্যবসায়ী জানিয়েছেন, হিরের সংখ্যা ও আকারের উপর ভিত্তি করে এক একটি মাস্কের দাম চার লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই মাস্কে আমেরিকান ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট গাইডলাইন মেনে মাস্কে ব্যবহার করা হয়েছে কাপড়। যার ফলে করোনা ভাইরাস ঠেকানো সম্ভব হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…