উত্তর ২৪ পরগনা: সোদপুরের ঘোলায় জনৈক তরুণীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। সেই অটোচালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সোদপুরের গোলা থানার পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ সাজিরহাটে বাড়ি ফেরার জন্য সোদপুরের কাঁচকল মোড় থেকে অটোয উঠে বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণী। সেই অটোতে অন্য আর এক যাত্রী ছিল। তিনি ঘোলা বাজারে নেমে যাওয়ার পর সাজিরহাট যেতে অস্বীকার করে অটোচালক। তরুণী সেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে বচসা শুরু হয়। তারপর অন্ধকার গলিতে ওই তরুণীকে নিয়ে চলে যায় অটোচালক। সেখানে চলন্ত অটোর মধ্যে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। বাধা দিতে গেলে তরুণীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
ভয় পেয়ে তরুণী চিৎকার করলে স্থানীয় এলাকার মানুষজন এসে তরুণীকে উদ্ধার করে এবং তারা অটোচালককে আটক করে থানায় খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। তারপর স্বপন নাহা নামে ওই অটোচালককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…