ভাইরাল & ভিডিও

Viral: দড়ি বেয়ে বেয়ে কুমির ভর্তি নদী পার করলেন এক যুবতী, ভয়ঙ্কর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া গোটা বিশ্বটাকেই এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকি যা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। সম্প্রতি এক সাহসী যুবতীর ট্রেকিংয়ের একটি ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের একাংশের। তার সাহসিকতার জন্য সে প্রশংসিত হয়েছে নেটমাধ্যমে বহুজনের কাছে।

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে যান। এমন অনেকেই রয়েছেন যারা ট্রেকিং করতে প্রচন্ড পছন্দ করেন। তবে তেমনি এক মহিলা ট্রেকারের ভয়ানক ট্রেকিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডিওটিতে তার সাহসের পরিচয় পেয়ে অনেকেই অবাক হয়েছেন।

https://youtube.com/shorts/8aSEwVCaog8?feature=share

সম্প্রতি ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন এক বড় দলের সাথে ট্রেকিংয়ে গেছেন এক সাহসী যুবতী। আর সেখানেই শুধুমাত্র একটি দড়ির সাহায্যে কুমির ভর্তি নদী পার করছেন এই মহিলা। তিনি যে দড়িটা ধরে পার হচ্ছেন সেখান থেকে নদীর উচ্চতা খুব একটা নয়। তবে যদি এদিক-ওদিক হত তাহলে সেখানেই তার জীবনের ইতি-উতি শেষ হয়ে যেত। তবে পুরো ভিডিওটি দেখা যায়নি। ভিডিওটি কয়েক সেকেন্ডের হলেও তা দেখেই রীতিমতো শিহরিত হয়েছেন বেশিরভাগ নেটিজেন।

‘মজ ডিআরবি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই নিমেষের মধ্যে তা ছড়িয়ে গিয়েছে অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। ভিউজও হয়েছে প্রচুর। নেটিজেনরা কমেন্ট বক্স ভরিয়েছেন প্রশংসায়। তবে এই সাহসী মহিলা ট্রেকারের নাম জানা সম্ভব হয়নি। এমনকি ভিডিওটি কোন জায়গার সেটাও জানা নেই। শুধুমাত্র ভিডিওটির এই অংশটুকুই ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়, যা শিহরিত করেছে সকলকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026