বিনোদন

Sreemoyee Chattoraj: একটু বেশি বয়সের পুরুষই পছন্দ শ্রীময়ীয়ের, স্পষ্ট ভাষায় জানালেন অভিনেত্রী

শ্রীময়ী চট্টরাজ বর্তমান সময়ে মিডিয়াতে প্রায়ই চর্চায় থাকেন। কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও শ্রীময়ী চট্টরাজের ত্রিকোণ প্রেমের কাহিনীতে নাম উঠে এসেছিল তার। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক থাকাকালীনই কাঞ্চন মল্লিকের সাথে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। এই নিয়ে গত একবছর আগেই চর্চা চলেছিল মিডিয়াতে। যা থানা-পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমনকি এই সম্পর্কের জন্য নিজের ছেলের দায়িত্ব পর্যন্ত নিতে চাননি অভিনেতা, তেমনটাই জানিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়। রাস্তায় গাড়ি থামিয়ে হেনস্থা পর্যন্ত করা হয়েছিল পিঙ্কিকে।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে রাধারানীর চরিত্রের হাত ধরেই দর্শকমহলে পরিচিতি পেয়েছেন শ্রীময়ী চট্টরাজ। এই চরিত্রই অভিনেত্রী হিসেবে তার পরিচিতি গড়ে তুলেছে মানুষের মাঝে। এরপর ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দেখা মিলেছিল তার। এরপর থেকে তার আর কোন কাজের খবর মেলেনি। তবে ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে একবার দিদির সামনে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তার বয়সের থেকে একটু বড় পুরুষদেরই পছন্দ। যে তার খেয়াল রাখতে পারবে, তেমন কাউকেই ভবিষ্যতে নিজের জীবনে চান তিনি। আর তার এই মন্তব্যের জন্যই এই মুহূর্তে চর্চায় অভিনেত্রী।

সম্প্রতি কাঞ্চন মল্লিকের জন্মদিনে অভিনেতার সাথে রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে কোনদিনই কাঞ্চন মল্লিকের সাথে নিজের সম্পর্কের কথা মিডিয়ার সামনে স্বীকার করেননি অভিনেত্রী। অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকও এই বিষয়ে কথা বলতে নারাজ। বরাবরই তিনি অভিনেতাকে ফ্রেন্ড, গাইড, ফিলোসফার হিসেবেই সম্বোধন করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, অভিনেতার সাথে তার শিক্ষক-ছাত্রীর সম্পর্ক। তিনি নিজের ভাগ্যের কাছে কৃতজ্ঞ যে তিনি খারাজ মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের মতো বড় মাপের অভিনেতাদের কাছ থেকে কাজ শিখতে পেরেছেন। এই মুহূর্তে অভিনেত্রীকে সেভাবে কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় সবসময়ই অ্যাক্টিভ থাকতে দেখা যায় শ্রীময়ী চট্টরাজকে। তিনি প্রায়ই নিজের নানার ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়। বোল্ড লুকেও নেটপাড়ায় দেখা মেলে তার। তিনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার অনুরাগীদের সাথে যুক্ত থাকতে চান সর্বদা। বর্তমানের টেলিভিশন জগতের চর্চিত অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। তবে সম্প্রতি তিনি নেটিজেনদের মাঝে চর্চায় নিজের মন্তব্যের জন্যই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026