ফ্লাইটে প্রস্রাব করার ঘটনা সামনে আসার পর থেকেই বিতর্কে জর্জরিত এয়ার ইন্ডিয়া। তবে, বিতর্কিত এই ঘটনাকে দূরে রাখলে, ভারতের বিমান ব্যবস্থার অন্যতম অঙ্গ হিসাবে এখনো রয়েছে এয়ার ইন্ডিয়া। এই কোম্পানির ফ্লাইট এখনো ভারতীয়দের সবথেকে সস্তায় বিমান ভ্রমণের সুযোগ করে দিয়ে থাকে। তবে আজকের আলোচনা একটি অন্যরকমের ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়ে।
আজকালকার দিনে অনেকেই নিজের প্রিয়জনকে প্রেম অথবা বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অদ্ভুত জায়গা ও ঘটনাক্রম বেছে নেন। এমন অনেক ভিডিও আজকালকার দিনে চোখে পড়ে যেখানে আমরা ক্রিকেট কিংবা ফুটবলের ময়দানে প্রেম প্রস্তাবের ঘটনা দেখি। তবে, এবারে এক ব্যক্তি তার বাগদত্তাকে প্রপোজ করার জন্য বেছে নিলেন একেবারে মাঝ আকাশকে। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হাঁটু গেরে বসে প্রপোজ করলেন ওই ব্যক্তি। তার সাথেই নিজের প্রেমকে সকলের সামনেই নিজের করে নিলেন ওই ব্যক্তি।
ভিডিওটি লিঙ্কডইনে শেয়ার করেছেন রমেশ কোটনানা নামের এক ব্যবহারকারী। ৫১-সেকেন্ডের এই ক্লিপে, দেখা যাচ্ছে এক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নিজের সিটের থেকে উঠে নিজের প্রেমিকার দিকে এগিয়ে যাচ্ছেন। তার হাতে একটি পোস্টার দেখা যাচ্ছে এবং তার বাগদত্তা এটি দেখে খুশিতে একেবারে অবাক হয়ে গেলেন।
এরপরই মহিলাটি তার জানালার সিট থেকে উঠে ওই ব্যক্তির দিকে যেতে শুরু করলেন। লোকটি তখনই হাঁটু গেরে একটি আংটি সহ প্রস্তাব দিলেন তার প্রেমিকাকে। এই ঘটনা দেখে তার প্রেমিকা রীতিমতো আবেগে একেবারে আত্মহারা হয়ে যান এবং তারপরে দুজন একে অপরকে আলিঙ্গন করেন। অন্যান্য যাত্রীদেরও এই ঘটনায় হাততালি দিতে এবং দম্পতির জন্য উল্লাস করতে দেখা যায়। এই সব ঘটনা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এয়ার ইন্ডিয়ার ক্রু মেম্বাররা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…