নিউজ

নাগরিকত্ব বিলের প্রতিবাদে আগামী সোমবার কলকাতায় গণ মিছিল

নাগরিকত্ব বিল নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বৈঠক দেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই ঠিক হয়েছে যে, নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে পথে নামবে তৃণমূল। আগামী ১৬ই ডিসেম্বর, সোমবার থেকে রাজ্য জুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ই ডিসেম্বর কলকাতায় হবে প্রথম আন্দোলন। মুখ্যমন্ত্রী সমস্ত বিজেপি বাদ দিয়ে বিরোধী দলগুলিকে আহ্বান করেছেন এই মিছিলে অংশগ্রহণ করার জন্যে। ১৬ তারিখের পর ১৭ তারিখও আরও একটি মিছিল ডেকেছেন তৃণমূল নেত্রী। এরপর ১৮ তারিখ বুধবার হবে জেলায় জেলায় মিছিল।

এদিন মুখ্যমন্ত্রী আবার বলেন তিনি ও তাঁর দল পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। এনআরসির পাশাপাশি নাগরিকত্ব বিলও এই রাজ্যে লাগু হবে না বলে এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল যেভাবে নাগরিকত্ব বিল ও এনআরসির বিরোধিতা করেছে তা আগামীদিনেও চালু থাকবে। রাজ্যের মানুষের ভয়ের কোনো কারণ নেই এদিন তা আর একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতা আন্দোলন করে যে অধিকার পাওয়া গেছে তা বজায় থাকবে।

দেশরক্ষার জন্যে যদি আর একটা আন্দোলন করতে হয় তা তিনি করবেন বলে জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি কোটি কোটি টাকা খরচ করে এইসব করছে, যার আদৌ কোনো মূল্য নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি জেলে যেতে রাজি কিন্তু দেশকে ভাগ করতে দেবেন না। এদিন অসম সহ উত্তরপূর্ব ভারতের পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন অসম সহ উত্তরপূর্ব ভারতের অবস্থায় তিনি খুবই শঙ্কিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026