নিউজ

স্টেশন ভেঙে ছিটকে বেরিয়ে গেল মেট্রো

নেদারল্যান্ডস: একদিকে যখন অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসবাদী ল হামলায় কার্যত আতঙ্কিত হয়ে রয়েছে ভিয়েনাবাসী, ঠিক তখনই অন্যদিকে নেদারল্যান্ডসের রতারদামে ঘটে গেল আরও এক ভয়াবহ দুর্ঘটনা। স্টেশনের পাঁচিল ভেঙে ছিটকে গেল মেট্রো। শুনে অবাক হচ্ছেন তো? অবাক করা ঘটনাটিই বাস্তবে ঘটেছে। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তবুও আতঙ্কিত মেট্রো চালক।

যেভাবে প্রবল গতিতে স্টেশনের পাচিল ভেঙে মেট্রোটি লাইনচ্যুত হয়ে গিয়েছিল, তাতে সেটির নিচে পড়ে যাওয়ারই কথা। কিন্তু কপালের জোরে মেট্রো নিচে পড়ে যায়নি। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কোনও যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি সঠিক স্থানে দাঁড়াতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রবল গতিতে সামনের পাঁচিলে ধাক্কা মারে। পাঁচিল ভেঙে আরও খানিকটা এগিয়ে যায় মেট্রোর সামনের কয়েকটি বগি। কিন্তু ভাগ্য সদয় ছিল। তাই মারাত্মক দুর্ঘটনা এড়ানো গেল সহজেই। মেট্রো স্টেশনের ঠিক পাশেই রয়েছে একটি পার্ক। সেই পার্কের সৌন্দর্যায়নের জন্য দু’টি বিশালাকার তিমির লেজের স্থাপত্য তৈরি করা ছিল। মেট্রোর সামনের বগিটি স্টেশনের পাঁচিল ফুঁড়ে বেরিয়ে সোজা একটি তিমির লেজে গিয়ে আটকে যায়। তারপর সেখানেই ঝুলে থাকে সেটি। ফলে কোনওরকম প্রাণহানি ঘটেনি। এমনকি ভয়ঙ্কররকম ক্ষয়ক্ষতিও আটকানো গিয়েছে।

তবে এই ভয়াবহ দুর্ঘটনার সময় মেট্রো ভেতর কোনও যাত্রী ছিল না। শুধুমাত্র মেট্রো চালক ছিলেন। যাত্রী না থাকায় মেট্রোর ওজন হালকা হওয়ায় ক্রেনের সাহায্যে মেট্রোটিকে নিচে নামিয়ে আনা অনেকটাই সহজ হয়েছিল। সুতরাং, সব মিলিয়ে বড়োসড়ো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সকলে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026