দেশ

ভোররাতে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ ২১ বিমান, প্রয়াত পাইলট অভিনব চৌধুরী

আজ অর্থাৎ শুক্রবার ভোররাতে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল ভারতীয় বায়ুসেনার। তাদের একটি মিগ ২১ বিমান হঠাৎই প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল পাঞ্জাবের মোগার কাছে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১ টা নাগাদ বায়ুসেনার একটি মিগ ২১ বিমান মোগার লাঙ্গিয়ানা খুরদ গ্রামে ভেঙে পড়ে। এই বিমান নিয়মমাফিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বিপত্তি ঘটে। এখনো অব্দি দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। অন্যদিকে বিমানের পাইলটের খোঁজ চললেও তার আঘাতের আন্দাজ করতে পারছে বায়ুসেনা। ভয়াবহ দুর্ঘটনার পর তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।

এই বিষয়ে বায়ুসেনা তরফে একটি টুইট করা হয়েছিল। টুইটে লেখা হয়েছে, “গতকাল রাতে পশ্চিম সেক্টরে ভারতীয় বায়ুসেনার একটি বিমানে দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী অতি গুরুতর চোট পান। বায়ুসেনার তরফে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করা হচ্ছে এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হচ্ছে।”

নিয়মিত প্রশিক্ষণের বিমানে হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটলো কি করে সেই নিয়ে ধন্দে রয়েছে ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনায় কি করে ঘটলো তার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে এই কিছু মাসের মধ্যেই আজ ভোর রাতের ঘটনা নিয়ে তৃতীয়বারের জন্য মিগ বিমান দুর্ঘটবার কবলে পড়ল। এর আগে মার্চ মাসে ভারতীয় বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন এর মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। তার আগে জানুয়ারি মাসের রাজস্থানের সুরাতগড়ে একটি মিগ ২১ বিমান ভেঙে পড়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026