ভাইরাল & ভিডিও

Viral: সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন! অসাধারণ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পরিযায়ী শ্রমিক

বর্তমান যুগে দাঁড়িয়ে নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য সবথেকে সহজসাধ্য মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। যার সাহায্যে সকলেই নিমেষের মধ্যে নিজের প্রতিভাকে একইসাথে তুলে ধরতে পারেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রতিভা থাকলে তা সকলের সামনে উঠে আসবেই। এই কথা আবারও প্রমাণ হল। কাঁচা বাদামের পর এবার এক পরিযায়ী শ্রমিকের কন্ঠে ভাইরাল হল মালায়ালাম গান। সম্প্রতি তার কন্ঠে মুগ্ধ হয়েছেন অনেকেই।

মুর্শিদাবাদের এক যুবক মাসাদুল শেখ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন কেরালায়। সেখানে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন সেখানে সবথেকে বড় বাধা হল ভাষা। সেখান থেকে বই কিনে মালায়ালাম ভাষা অক্ষর চিনে এবং তার বন্ধু-বান্ধবদের সাথে কথা বলে শিখে নেন সেই ভাষা। এরপর সেখানকার ভাষায় একটি গান গিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছিলেন মাসাদুল। শেয়ার হতে না হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছিল তার সেই গানের ভিডিও। তার মিষ্টি কন্ঠে মালায়লাম ভাষায় সেখানকার গান শুনে রীতিমতো মুগ্ধ কেরালার সমস্ত বাসিন্দারাও। মুগ্ধ হয়েছেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা পাকরু, প্রজোদ এবং সাজুর মত একাধিক জন।

 

এমনকি মাসাদুল কেরালার বিনোদন চ্যানেল ফ্লাওয়ার টিভির একটি জনপ্রিয় রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেও এই গানটি গেয়েছেন। এমনকি এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডেও পৌঁছে গিয়েছেন তিনি। সম্প্রতি বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মাসাদুল এখন মুর্শিদাবাদে তার এলাকার স্টার। তার এলাকা এবং বাড়ির লোকের তরফ থেকে জানানো হয়েছে সে বাড়িতে ফিরলে বড় করে অনুষ্ঠান করে তাকে স্বাগত জানানো হবে।

 

উল্লেখ্য, ডোমকলের বাসিন্দা মাসাদুল। সেখানকার বিধায়ক জাফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিভা কখনো চাপা থাকেনা তার প্রমাণ মাসাদুল নিজেই। যদি কারোর প্রতি বাধাকে তাহলে সে সকলের সামনে উঠে আসবেই। মাসাদুলের পরিবারের সদস্যদের কাছে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন বিধায়ক। এমনকি সে ফিরলে তাকে ভালভাবে অভ্যর্থনা জানানো হবে তাও জানান তিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026