নিউজ

নার্সের ঘুমের কারণে মৃত্যু হল সদ্যোজাত শিশুর

বারাসত: নার্সের ঘুমিয়ে পড়ার দাম দিতে হল একটি শিশুকে। গুরুতরভাবে ওই সদ্যোজাত শিশু অসুস্থ ছিল, তা সকলেই জানত। কিন্তু তাও রাতের ঘুমের সঙ্গে কোনওরকম আপোষ না করায় মৃত্যুর কোলে ঢলে পড়তে হল সদ্যোজাতকে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে। গোটা ঘটনায় হতবাক শিশুটির পরিবার।

গত ৪ নভেম্বর বারাসতের বেসরকারি নার্সিংহোমে একটি পুত্রসন্তানের জন্ম দেন শর্মিষ্ঠা বিশ্বাস নামে এক মহিলা। বারাসতের বিধানপল্লীর বাসিন্দা শর্মিষ্ঠা। পরিবার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর পুত্রসন্তানকে জন্ম দেওয়ার পর চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় মা ও সন্তান দুজনই ভাল আছে। কিন্তু শিশুদের সামরিক শ্বাসকষ্ট রয়েছে। যার জন্য তাকে আইসিইউতে রাখতে হবে। সেইমতো শিশুটিকে আইসিইউতে রাখা হয়। পরের দিন অর্থাৎ গত ৫ নভেম্বর সকাল আটটা নাগাদ শিশুটির পরিবার থেকে যখন লোকজন আসে, তখন নার্সিংহোমের তরফ থেকে জানানো হয়, ওই সদ্যজাত শিশু আর বেঁচে নেই। কয়েক ঘণ্টার ব্যবধানে কী এমন হয়েছিল? এই প্রশ্নে ক্ষোভে ফেটে পড়ে শিশুটির পরিবার।

হাসপাতাল কর্তৃপক্ষের থেকে ওই ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ দেখতে চায় শিশুটির পরিবার। চাপে পড়ে সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ফুটেছে দেখা যায় আইসিইউতে শিশুটিকে রেখে কর্তব্যরত নার্স রাতে ঘুমোতে চলে যায়। দীর্ঘ পাঁচঘণ্টা পর শিশুটির কাছে ফিরে আসে। তারপর শিশুটির মৃত্যু হয়েছে সেটি বোঝা যায়। অর্থাৎ ওই পাঁচঘণ্টার মধ্যেই শিশুদের শারীরিক অবস্থার কোনও অবনতি হয়েছিল, যা ঘুমের কারণে জানতে পারেনি নার্স। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়ে শিশুটির পরিবার। নার্সকে অপসারণ করার পাশাপাশি উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে। যদিও এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে নার্সিংহোমের পক্ষ থেকে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026