তড়িৎ ঘোষঃ ভারতীয় ক্রিকেট যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন একজনেরই কথা মাথায় আসে, তিনি মহারাজ, সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০০০ সালে বোর্ড যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং কেউ ক্যাপ্টেন্সির দায়ভার নিতে চায়নি তখন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় তাঁর উদ্দেশ্যে “পারবি ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে?” এবং তিনি তা গ্রহণ করেন আর তারপর শুরু হয় ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ।
একইভাবে ভারতীয় ক্রিকেট প্রশাসক সংস্থা এখন শোচনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে এবং আবার সেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ বেলা ১১টার সময় অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করবেন।
১০ মাসের কর্মজীবন শুরু হতে চলেছে । অত্যন্ত কাজপাগল মানুষ তিনি তাই আগের দিনই পৌঁছে গেছেন সেখানে এবং সবকিছু বুঝে নেওয়ার জন্য দফায় দফায় বৈঠক করেন আগের কর্মকর্তাদের সঙ্গে। দেখে নেন অডিট রিপোর্ট ও।
এতদিন ছিলেন বাংলার ক্রিকেট প্রশাসনের প্রধান এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনের প্রধান। “বাংলার জন্য কী করতে চান?” সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান “বাংলার এখন পর্যন্ত একবারও রঞ্জি ট্রফি জিতেনি। আশা করি এবার জিতবে”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…