নিউজ

নাসির মন্ডলকে জেরা করায় মনীশ শুক্লা খুনের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য সামনে এল

কলকাতা: ব্যারাকপুরের বিজেপি নেতা তথা অর্জুন সিংয়ের ডান হাত মনীশ শুক্লা খুনের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা ব্যারাকপুর চত্বর। রাজ্য বিজেপির পক্ষ থেকে সিআইডির তদন্তের দাবি করা হয়েছিল। সেই মতো আগেই এই খুনের মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার পুলিশ ও সিআইদির জালে ধরা পড়েছে মনীশ শুক্লা খুনের মূল অভিযুক্ত নাসির মন্ডল। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার কল্যাণী হাইওয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করেছেন সিআইডি আধিকারিকরা। আর এবার তাকে জেরা করেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বলা যায় বিজেপি নেতা খুনের কারণ অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, সিআইডির তরফ থেকে দফায় দফায় জেরা করা হয় নাসির মন্ডলকে। আর জেরার মুখে মূল অভিযুক্ত নাসির বলেন, বিহারে জেলবন্দি থাকাকালীন সুবোধ সিংয়ের সঙ্গে পুরনো বন্ধুত্ব রয়েছে নাসিরের। আর মনীশ শুক্লা খুনে এই বন্ধুত্বই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। বিহারের জেলে বন্দি থাকার সময় নাসির এবং সুবোধের সঙ্গে মনীশ শুক্লার সাগরেদদের তোলাবাজি এবং এলাকা দখল নিয়ে ঝামেলা লাগে। এত বছরেও সেই ঝামেলা মেটেনি। বরং সেই ঝামেলার রেশ বাড়তে বাড়তে দুজনের রাগের সঞ্চয় ঘটে। তার পর জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশের চলে যায় নাসির মন্ডল। কিন্তু দেশ ছেড়ে গেলেও বিহারের জেলে বন্দি থাকা সুবোধ সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব মিটে যায়নি। বাংলাদেশে বসেই মনীশ শুক্লাকে খুনের ছক কষে নাসির এবং সেই খবর সে সুবোধ সিংকে জানায়। তারপর সে ছ’জন প্রফেশনাল শুটার নিয়োগ করে। আর তারাই মনীশ শুক্লাকে খুন করে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই ছ’,জনের মধ্যে ইতিমধ্যে দুজনকে পাঞ্জাব থেকে গ্রেফতার করেছে সিআইডি। বাকি চারজনের খোঁজ চলছে। সুবোধকে গ্রেফতার করা হলে তাকে এবং নাসির মন্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিআইডি, এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, মাস দুয়েক আগে রবিবারের এক সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল বিজেপি নেতা মনীশ শুক্লাকে। যিনি মূলত অর্জুন সিংয়ের গান হাত বলে পরিচিত ছিলেন। পুরনো শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। তারপর ধীরে ধীরে তদন্ত এগিয়ে চলে এবং অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করার ফলে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026