২০ টাকায় ট্রেনে মিলবে পেট ভরানোর মতো খাবার, নতুন প্রকল্প ভারতীয় রেলওয়ের – Indian Railway New Scheme

ট্রেন সমস্ত শ্রেণীর মানুষের যাতায়াত করার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন প্রতিমুহূর্তে অগণিত মানুষ এই ট্রেনের মাধ্যমেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ট্রেনে খাবার কেনা একটু বেশি দামী হয়ে যায় অনেকের কাছে। এবার সেই কথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ে একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। আর সেই প্রকল্প যে বিশেষ সুবিধা জনক হতে চলেছে সাধারণের জন্য, তা বলাই বাহুল্য।

এবার থেকে ট্রেনে উঠলেই ২০ টাকায় পুরো পেট ভরার মতো খাবার পেয়ে যাবেন সাধারণ যাত্রীরা। ২০ টাকার পাশাপাশি ৫০ টাকার খাবারের প্যাকেটও রাখা থাকবে সাধারণের জন্য। আর এই খাবারের প্যাকেটে থাকবে ৩৫০ গ্রাম খাবার। এই খাবারের প্যাকেটে খিচুড়ি, ছোলে বাটুরে, মাসালা ধোসা, ছোলে ও ভাত, পাও ভাজি অর্ডার করার সুযোগ পাবেন। খাবারের পাশাপাশি প্যাক করে রাখা জল সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে।

অনেকক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময় বাড়ি থেকে নিয়ে আসা খাবার নষ্ট হয়ে যায়। আর সেই পরিস্থিতিতে অনেককে খাবার কিনতে হয় ট্রেন থেকেই। সেই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখেই এই নতুন প্রকল্পে ২০ থেকে ৫০ টাকার মধ্যে পেট ভরানোর মত খাবার দিচ্ছে রেলওয়ে। উল্লেখ্য, এই স্কিমটি ভারতীয় রেলওয়ে শুরুতে ৬৪ স্টেশনে শুরু করবে। চলবে ৬ মাসের ট্রায়াল পিরিয়েড। আর এর পরেই ভারতীয় রেলওয়ের সমস্ত স্টেশনে চালু করা যাবে এই প্রকল্প। সাধারণত স্টেশনের খাবারের স্টলগুলিতে খাবারের দাম যথেষ্ট বেশি থাকে। আর সেই দাম নিয়ন্ত্রণে আনার জন্যই ভারতীয় রেলওয়ে এই নতুন প্রকল্প খুব শীঘ্রই চালু করতে চলেছে সাধারণ সমস্ত শ্রেণীর যাত্রীদের কথা মাথায় রেখেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026