ভাইরাল & ভিডিও

Viral: গ্রাম্য পরিবেশে ‘সামি সামি’ গানেই নাতির কাছে নাচ শিখলেন ঠাকুমা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

নিত্যদিন সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কোনো ভিডিও কিংবা ছবি তা ভালো হোক কিংবা খারাপ! তা যদি নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তাহলে সেটি ভাইরাল হতে বাধ্য। সেইসমস্ত ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে, যা আমাদের মন ছুঁয়ে যায়। যা দেখে কিছুক্ষণের জন্য হলেও মানুষের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বহু মানুষ পরিচিতি পেয়েছেন নেটমাধ্যমের একাংশের মাঝে। তবে শুধুমাত্র আজকের প্রজন্ম নয় আট থেকে আশি সকলেই এই মুহুর্তে মজে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজেদের অবসর কাটানোর জন্য বেশিরভাগ মানুষ বেছে নিচ্ছেন এই সোশ্যাল মিডিয়াকেই।

প্রতিটি মানুষের কাছে আলাদা আলাদা সম্পর্কের গুরুত্ব রয়েছে আলাদা আলাদা। সমস্ত ধরনের সম্পর্কগুলোর মাঝে ঠাকুমা-নাতির সম্পর্ক ভীষণরকম মিষ্টি। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তেমনি একটি মিষ্টি সম্পর্ক চোখে পড়েছে নেটিজেনদের। নাতির কাছে ঠাকুমা নাচ শিখছে জনপ্রিয় গান ‘সামি সামি’র তালে। এই ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। এমন মিষ্টি ভিডিও দেখে পছন্দ করেছেন সকলেই।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে গ্রাম্য পরিবেশে মাটির বাড়ির সামনের উঠানে ঠাকুমাকে নিয়েই ‘সামি সামি’ গানের তালে নাচছে এক যুবক। সম্ভবত ভিডিওতে তাদের তামিল ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে ছেলেটি তার ঠাকুমাকে ‘সামি সামি’ গানের সিগনেচার স্টেপ শেখাচ্ছিলেন। নাতির সাথে তাল মিলিয়ে তিনিও শিখছিলেন সেটা। এই ভিডিওটি ‘কাথুকারুপ্পু কালাই’ নামক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে তিনমাস আগে। বর্তমানে যার ভিউজ ৪০ লাখ ছাড়িয়েছে। এই ভিডিওটি পছন্দ করেছেন বহু নেটিজেন। ভাষার থেকেও নাতি-ঠাকুমার সম্পর্কটাই দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026