অতীতে ভারতীয় সেনা জওয়ানের মাথা কেটে নিয়েছিল পাকিস্তান, আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল শুক্রবার। তবে এবার ভারতীয় সেনা জওয়ান নয় এক সাধারণ নাগরিকের মাথা কেটে নিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম।
শুক্রবার পুঞ্চ জেলার সীমান্তে একটি দল সেনাবাহিনীর মালপত্র বয়ে নিয়ে যাওয়ার সময় পাকিস্তান সেনা জওয়ান সেই দলকে উদ্দেশ্য করে গোলা বর্ষণ করে। এই হামলায় দুজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং তিন জন নাগরিক জখম হন। মৃত দুজন হলেন ২৮ বছর বয়সী মহম্মদ আসলাম এবং ২৩ বছর বয়সী আলতাফ হুসেইন। মৃত দুই ভারতীয় নাগরিক গুলপুর সেক্টরের কাসালিয়ান গ্রামের বাসিন্দা। মহম্মদ আসলাম এর দেহ উদ্ধার করা হলেও তার মাথা পাওয়া যায়নি, দেহের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন দেখা গেছে।
আরও পড়ুন : দেশের সুরক্ষা মজবুত করা হচ্ছে, ২০০ টি যুদ্ধবিমান কিনল ভারত
সেনাপ্রধান এম এম নারাভানে বলেছেন ভারতীয় সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী,তারা নীতি অনুযায়ী কাজ করে,বর্বর আচরন করে না এবং এই ঘটনার জবাব যে দেওয়া হবে সামরিক পথেই এই বার্তাও তিনি দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…