নিউজ

প্রশ্নের মুখে ভারত বায়োটেক, ভ্যাকসিন নেওয়ার ১০ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু ভোপালের স্বেচ্ছাসেবকের

ভোপাল: আগামী ১৬ জানুয়ারি (January) থেকে দেশ জুড়ে করোনা টিকাকরণ (Corona Vaccinataiom) শুরু হবে বলে কেন্দ্রীয় সরকারের (Central Govt) পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু তার মধ্যেই অস্বস্তিতে ভারত বায়োটেক। কারণ, এই সংস্থার তৈরি করা কো-ভ্যাকসিন (Co-Vaxin) নেওয়ার ১০ দিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ভোপালের এক স্বেচ্ছাসেবকের। কো-ভ্যাকসিনের তৃতীয় তথা শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল)-এ অংশ নিয়েছিলেন ৪২ বছরের ওই যুবক। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, ওই যুবকের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আরও সুনির্দিষ্ট কারণ জানা যেতে পারে। তবে ভারত বায়োটেকের দাবি, এই মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই।

জানা গিয়েছে, দেশের বেশ কয়েকটি হাসপাতাল ও মেডিকেল কলেজে ভারত বায়োটেকের তৈরি করা কো-ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এমতাবস্থায় এরকম এক অপ্রত্যাশিত ঘটনা ভ্যাকসিনের প্রতি মানুষের বিশ্বাসকে আলগা করে দিল, এমনটা বলাই যায়। তবে এ প্রসঙ্গে ভারত বাযটেকের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, টিকাকরণের ন’দিনের মাথায় ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। আর প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে টিকাকরণকে দায়ী করাও হয়নি। তাই অকারণে ভ্যাকসিনকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনও মানেই হয় না।

এমনকি এই ঘটনা নিয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি টুইট করে বলেছেন, ‘ভিসেরা টেস্টের জন্য পাঠানো হয়েছে। সবাইকে আবেদন, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। টিকা নিয়ে অযথা কোনও ভুল তথ্য বা আতঙ্ক যেন না ছড়ায়, যাতে টিকাকরণের প্রক্রিয়া ব্যাহত হয়। ভিসেরা রিপোর্ট পাওয়া যাবে। তবে আমি নিশ্চিত, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ, সেটা হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বোঝা যায়। এত দিন পরে নয়।’

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026