ভাইরাল & ভিডিও

Viral: ব্যস্ত হাইওয়েতে বাইক চালাচ্ছে পোষ্য কুকুর, পিছনে সওয়ারি মনিব, মুহূর্তে ভাইরাল ভিডিও

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।

এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। কিন্তু সঠিক মঞ্চের অভাবে তা উপস্থাপন করতে পারে না। এখনকার দিনে সবকিছুর সমাধান এই সোশ্যাল মিডিয়া। এর পাশাপাশি বিভিন্ন অবাক করা ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে গোটা বিশ্বজুড়ে।

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিদেশের কোনো এক হাইওয়েতে বাইক চালাচ্ছে পোষা কুকুর। পিছনে বসে আছেন কুকুরটির মনিব। শুনে অবাক লাগছে তো! আসলে বিশ্বাস না হলেও এটাই সত্যি। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে একটি বাইকে দুজন ব্যক্তি বসে আছেন এবং বাইকের হ্যান্ডেলে সামনের দুটি পা তুলে কন্ট্রোল করছে তাদের পোষা কুকুর। ভিডিওটি দেখে অবাক হয়েছে গোটা নেটদুনিয়া।

ভিডিওটি বর্তমানে ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। সকলে অবাক হয়েছে কুকুরের ওই কীর্তি দেখে। অনেকে রসিকতা করে কমেন্ট করে জানিয়েছেন এবার কি গাড়িও চালাবে কুকুর? তবে নেটিজেনদের একাংশের মতে হাইওয়ের মত জায়গাতে এমন কাণ্ড করা একদমই উচিত নয়। একটু অসাবধান হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে সবমিলিয়ে ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026